
ইনকিয়াদ আহম্মেদ রাফিন ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
যশোরের ঝিকরগাছায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)র ঝিকরগাছা শাখার উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৪নভেম্বর ঢাকার জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে ও ৮দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
৯নভেম্বর বিকালে ঝিকরগাছা শহরের সড়ক সেতু চত্বরে আয়োজিত সমাবেশ পরবর্তী একটি বিক্ষোভ মিছিল যশোর-বেনাপোল মহাসড়ক প্রদক্ষিণ করে।
সংগঠনের জেলা কমিটির সদস্য কমরেড আব্দুর রহিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,যশোর জেলা সিপিবির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু হাসান।
বক্তব্য রাখেন যশোর জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুর রহমান হিরু, যশোর জেলা ছাত্র ইউনিয়নের আহ্বায়ক রাশেদ খান প্রমুখ।
Leave a Reply