
শাহারুল হক মুন্সি,গাইবান্ধা প্রতিনিধিঃ রবিবার (০৯ নভেস্বর) বিকালে গাইবান্ধার সাদুল্লাপুর বহুমুখী পাইলট হাইস্কুল মাঠে গন অধিকার পরিষদ গাইবান্ধা জেলা শাখার আয়োজনে জনসভায় এসব কথা বলেন, গন অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
তিনি বলেন, ২৪ শে নতুন বাংলাদেশ বিনির্মাণ হয়েছে। তাই এদেশে নতুন নেতৃত্বের প্রয়োজন। তবে সব রাজনৈতিক দল মিলে যেহেতু নতুন দেশ গঠিত হয়েছে। তাই দেশ ও জাতীয় স্বার্থে কোন জোট গঠন করা হবে কিনা তা তফসিল ঘোষণা করলে সিদ্ধান্ত নেয়া হবে।
সেই সাথে জুলাই সনদের গণভিত্তি দিতে গণভোটের প্রয়োজন বলেও জানান তিনি।
জন সভায় বক্তব্য রাখেন, গন অধিকার পরিষদের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা মোন্নাফ, গাইবান্ধা-০৩ পলাশবাড়ি সাদুল্লাপুর আসনের গন অধিকার পরিষদের প্রার্থী মো: সুরুজ্জামান সরকার, গাইবান্ধা জেলা সভাপতি এস এম মামুন সহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।
Leave a Reply