1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

হবিগঞ্জে সাংবাদিক আজাদসহ ৫ জনের বিরুদ্ধে মামলা 

  • প্রকাশিত : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

 

 

 

 

হবিগঞ্জ  প্রতিনিধি ॥ হবিগঞ্জের  দৈনিক সমকালের নবীগঞ্জ উপজেলা প্রতিনিধি এমএ আহমদ আজাদসহ ৫ জনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ আওতায় মামলা দায়ের হয়েছে। উপজেলার গোপলারবাজার উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক শেখ মারজান আহমেদ শনিবার (৮ নভেম্বর) রাতে নবীগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। সাংবাদিক আজাদ ছাড়াও কয়েকজনকে আসামী করা হয়।

সুত্রে জানা যায়, গোপলারবাজার উচ্চ বিদ্যালয়ে পড়া ভুল করা ও প্রাইভেট না পড়ার জন্য অষ্টম শ্রেণীর দুই ছাত্রীকে বেত্রাঘাত করার ঘটনায় গত বুধবার (৫ নভেম্বর) শ্রেণিকক্ষে এক সালিশ ডেকে ইংরেজী শিক্ষক শেখ মারজানকে শিক্ষার্থী ও অভিভবাকদের সামনে হাত জোর করে ক্ষমা চাওয়ানো হয় এবং স্টাম্পে মুচলেকা নেওয়া হয়া। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধমে ফেসবুকে ছড়িয়ে পড়ে, অনেকে শিক্ষক হেনস্থার প্রতিবাদ জানিয়ে শেয়ার করেন। একইভাবে ্য়ঁড়ঃ; গ্রামবাংলা টোয়েন্টিফোর টিভি ্য়ঁড়ঃ; নামে একটি ফেসবুক পেজেও ভাইরাল হয়। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও নবীগঞ্জ উপজেলা পজিব কর্মকর্তা শাকিল আহমেদ, দেবপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান ফখরুল ইসলাম ও জেলা এনসিপির কর্মী পরিচয় দেওয়া আরিফ উদ্দিন তালুকদার সালিশ বিচারে উপস্থিত ছিলেন। সালিশের ভিডিও ছড়িয়ে পড়লে সাংবাদিক আজাদকে গ্রেপ্তার দাবিতে শিক্ষার্থীরা গত বুধ ও বৃহস্পতিবার দুই দফা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে। এরই মধ্যে শুক্রবার রাতে এমএ আহমদ আজাদসহ কয়েকজনের বিরুদ্ধে হেনস্থার শিকার শিক্ষক নবীগঞ্জ থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশের আওতায় এজাহার জমা দেন। জীবনের নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরীও করেন।

এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি শেখ কামরুজ্জামান বলেন, ডিজিটাল সুরক্ষা অধ্যাদেশের ধারায় মামলাটি শনিবার রাতে এফআইআরভুক্ত হয়েছে। সাংবাদিক এমএ আহমদ আজাদ মামলার প্রধান আসামী। তবে অপর ৪জনের নাম বলতে অপারগতা প্রকাশ করেন। আজাদের বিরুদ্ধে ফেসবুকে ঘটনার ভিডিও ছড়িয়ে দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি করার অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে মামলার বাদী শেখ মারজান আহমেদ মোবাইল ফোনে বলেন, সাংবাদিক আমাকে হেনস্থার ঘটনা তুলে ধরেছেন। আমি মামলা করতে চাইনি, পরিস্থিতি খারাপ হয়ে যাওয়ার জিডি করতে চেয়েছিলাম। আমি বাইরে থেকে এসে এখানে চাকুরী নিয়েছি। চাপে পড়ে মামলাটি দায়ের করতে হয়েছে। এদিকে সুশীল সমাজের নেতৃবৃন্দরা বলেন, ফেসবুকে ভিডিও আপলোড করার দায়ে যদি সাংবাদিক আজাদ অপরাধ করে থাকেন, তাহলে যারা সামাজিক বিচারে ক্ষমা চাওয়ালেন তারাও অপরাধী। তাদেরও বিচার হওয়া উচিত।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews