1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

হবিগঞ্জে ৭০টি ইটভাটা বন্ধের আশঙ্কা

  • প্রকাশিত : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

 

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলায় ৭০টি ইটভাটা এখন বন্ধ হওয়ার মুখে। গত জুন মাসে এসব ইটভাটার লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হলেও নতুন করে নবায়নের

অনুমোদন দিচ্ছে না পরিবেশ অধিদপ্তর। এর ফলে প্রায় ৪০ হাজার শ্রমিক ও তাদের পরিবারের জীবিকা চরম অনিশ্চয়তায় পড়েছে। দ্রুত লাইসেন্স নবায়ন না হলে জেলার ইট উৎপাদন বন্ধ হয়ে যাবে, যার প্রভাব পড়বে নির্মাণ খাত, শ্রমবাজার ও স্থানীয় অর্থনীতিতে।
হবিগঞ্জ জেলা ইটভাটা মালিক সমিতি সুত্রে জানা যায়, হবিগঞ্জ জেলায় ৭০টি ইটভাটার লাইসেন্সের মেয়াদ গত জুন মাসে উত্তীর্ণ হয়েছে। নতুন করে লাইসেন্সের জন্য সংশ্লিষ্ট মালিকেরা আবেদন করলেও এখনো পর্যন্ত পরিবেশ অধিদপ্তর কোনো ছাড়পত্র দেয়নি। এর ফলে জেলার ইটভাটা মালিক ও শ্রমিকদের মধ্যে চরম উদ্বেগ ও অনিশ্চয়তা বিরাজ করছে। অপরদিকে এসব ইটভাটায় প্রায় ৩০ হাজার শ্রমিক সরাসরি কর্মরত আছেন। তাদের সঙ্গে পরিবার-পরিজনসহ জীবিকা নির্বাহ করে লাখো মানুষ। লাইসেন্স নবায়ন না হলে এসব ইটভাটা বন্ধ হয়ে যাবে, ফলে হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পড়বে এবং মালিকদের কোটি কোটি টাকার ব্যাংক ঋণ অনাদায়ী হয়ে পড়বে।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী, কোনো ইটভাটা রেলপথ, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, গবেষণা প্রতিষ্ঠান বা অনুরূপ স্থাপনা থেকে অন্তত এক কিলোমিটার দূরত্বে স্থাপন করতে হয়। তবে আইন প্রণয়নের পূর্বে স্থাপিত ইটভাটাগুলোর ক্ষেত্রে এই শর্ত শিথিলযোগ্য। কিন্তু পরিবেশ অধিদপ্তর বর্তমানে সেই শর্তের নমনীয়তা প্রয়োগ না করে দূরত্বের কড়াকড়ি আরোপ করছে বলে অভিযোগ মালিকদের।
হবিগঞ্জ জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি মোতাব্বির হোসেন বলেন, সরকারের নির্দেশনা অনুস্বরণ করে হবিগঞ্জ জেলার সব ইটভাটা বৈধভাবে ঝিকঝাক পদ্ধতিতে পরিচালিত হচ্ছে। তারপরও এক কিলোমিটার দূরত্বের অজুহাতে পরিবেশ ছাড়পত্র না দেওয়া অযৌক্তিক। অটো ব্রিকসগুলোকে যদি ৪০০ মিটার দূরত্বে ছাড়পত্র দেওয়া হয়, তাহলে আমাদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হওয়া উচিত। একই দেশে দুই রকম আইন চলতে পারে না। তিনি আরও বলেন, আমরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছি ঝিকঝাক পদ্ধতির ইটভাটার জন্য দূরত্বের শর্ত এক হাজার মিটার থেকে কমিয়ে ৪০০ মিটার করতে হবে এবং এর জন্য একটি দীর্ঘমেয়াদি পূর্ণাঙ্গ নীতিমালা প্রণয়ন জরুরি।
জেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা কুতুব উদ্দিন বলেন, ইটভাটাগুলো বন্ধ হয়ে গেলে হবিগঞ্জে প্রায় ৪০ হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়বেন। এসব শ্রমিকের উপর নির্ভরশীল তাদের পরিবারের লাখো সদস্য রয়েছে। তাদের খাবার জোটানো কঠিন হবে। তাই দ্রুত একটি বাস্তসম্মত সমাধান প্রয়োজন, যাতে আইনও মানা হয়, আবার শ্রমজীবী মানুষের জীবিকাও রক্ষা পায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews