1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাণীনগরে বস্তায় আদা চাষ প্রদর্শনীতে ব্যাপক অনিয়মের অভিযোগ

  • প্রকাশিত : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে


‎মো: গোলাম মোরশেদ,রাণীনগর (নওগাঁ)  : নওগাঁর রাণীনগরে বস্তায় আদা চাষ প্রদর্শনীতে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠেছে। কেউ বলছেন,তালিকায় নাম থাকলেও প্রদর্শনী পাননি আবার কেউ বলছেন,বরাদ্দ অনুযায়ী প্রদর্শনীর উপকরণ পাননি আবার কেউ বলছেন কৃষি অফিস থেকে সরবরাহ করা আদা বীজের গাছই ওঠেনি। ফলে এমন অনিয়মের কারনে সরকারের উদ্দেশ্য ভেস্তে যেতে বসেছে।
‎রাণীনগর উপজেলা কৃষি অফিস সুত্র জানায়,সারাদেশে পতিত জমিতে অনাবাদি প্রকল্পের আওতায় ২২টি প্রদর্শনী হাতে নেয়া হয়। ২০২৪/২৫ অর্থ বছরে অনাবাদি প্রকল্প বাস্তবায়নে উপকরণ হিসেবে চলতি বচরের ২১মার্চ এক যোগে ২২জন কৃষককে প্রতি প্রদর্শনীর জন্য ৩০টি করে খালি বস্তা,আড়াই কেজি আদা বীজ,৬কেজি ডিএপি,৬কেজি পটাশ সার,১০কেজি জিপসাম,২৫কেজি জৈব সার এবং একটি করে সাইনবোর্ড দেয়া হয়েছে। কৃষি অফিস থেকে এমন তথ্য জানালেও মাঠ পর্যায়ে এর চিত্র ভিন্ন। তথ্য মতে, দেশে আদার চাহিদা পুরণ করে আমদানি নির্ভরতা কমিয়ে আনতে বস্তায় আদা চাষের পদ্ধতি সর্ম্পকে কৃষকদের মাঝে তুলে ধরা,কম খরচে পতিত জমিতে অধিক লাভজনক আদা চাষ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার লক্ষে অনাবাদি প্রকল্পের মতোওতায় বস্তায় আদা চাষ প্রদর্শনী হাতে নেয়া হয়। সরকার কৃষকদের সাবলম্বি এবং সহায়তা করতে এমন প্রকল্প হাতে নিলেও অসাধু কর্মকর্তাদের দূর্নীতির কারনে সুফল পাননা কৃষকরা।
‎কৃষি অফিস থেকে সরবরাহ করা ২২জন প্রদর্শনী কৃষকের নামের তালিকায় প্রথমে রয়েছেন উপজেলার একডালা ইউনিয়নের জলকৈ গ্রামের মৃত জসমত আলীর ছেলে মনজুর রহমানের নাম। অথচ মনজুর রহমানের সাথে কথা হলে তিনি জানান,তার নামে যে প্রদর্শনী দেয়া হয়েছে তা আপনাদের (সাংবাদিকদের) মাধ্যমে জানতে পারলাম। অফিস থেকে আমাকে এরকম কোন প্রদর্শনী দেয়া হয়নি বা বলাও হয়নি। এবিষয়ে আমার কিছু জানাও নেই। ওই প্রদর্শনীর দেখভাল করার দায়িত্বে থাকা ব্লক সুপার ভাইজার আফাজ উদ্দীনের কাছে জানতে চাইলে তিনিও এর কোন ব্যাখ্যা দিতে পারেননি।
‎একডালা গ্রামের কৃষক আকরাম হোসেন বলেন,অফিস থেকে যে আদা বীজ দেয়া হয়েছিল সেই বীজ থেকে গাছ ওঠেনি। ফলে নতুন করে বাজার থেকে আদা বীজ কিনে পুনরায় রোপন করেছেন।
‎গহেলাপুর মানিকহার গ্রামের কৃষক অঞ্জনা রাণী জানান,অফিস থেকে তাকে ৩০টি খালি বস্তা,দুই কেজি ডিএপি,দুই কেজি পটাশ সার,দুই কেজি আদা এবং আধা বস্তা জৈব সার ও একটি সাইনবোর্ড দেয়া হয়েছে। এর বাহিরে আর কিছু পাননি তিনি। একই কথা বলেছেন ওই গ্রামের কৃষক অনন্ত সরকার।
‎ভবানীপুর গ্রামের কৃষক জামিল হোসেন জানান, তাকে ৩০টি বস্তা,দুই কেজি আদা এবং ডিএপি,পটাশ সার ও জৈবসার মিলে মোট ২৫কেজি দেয়া হয়েছে।
‎রাণীনগর উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বলেন,সরকার কৃষকের সার্থ রক্ষায় নানা ধরনের পদক্ষেপ নিয়ে থাকেন। কিন্তু অসাধু কর্মকর্তাদের দূর্নীতি-অনিয়মের কারনে কৃষকরা এর সুফল থেকে বঞ্চিত হচ্ছেন। তাই কৃষি অফিসের অনিয়ম-দূর্নীতির বিষয়টি ক্ষতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন তিনি।
‎এব্যাপারে জানতে চাইলে রাণীনগর উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাকিমা খাতুন অনিয়মের অভিযোগ অস্বীকার করে বলেন,বরাদ্দ অনুযায়ী সবগুলো উপকরণ বিতরণ করা হয়েছে। তবে তালিকায় নাম থাকলেও প্রদর্শনী না পাওয়ার বিষয়ে কোন ব্যাখ্যা দিতে পারেননি তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews