1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরের সাধারণ সম্পাদক রণজিৎ মন্ডল স্বপনের বাবার ৩৮তম মৃত্যুবার্ষিকী পালন হবিগঞ্জে মা-বাবাকে নির্যাতনের অভিযোগে ছেলের কারাদণ্ড ঝিকরগাছায় প্রবাসীর বাড়িতে গ্রিল ভেঙে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ দেবিদ্বারে ফুটপাত দখল করে ডিম বিক্রি, দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা নাসিরনগরে নানা আয়োজনে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাণীনগরে বিশেষ অভিযানে ৫জন গ্রেফতার,মাদক উদ্ধার রাণীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা জামায়াত নেতা, ভিডিও ভাইরালের পর স্ত্রী দাবি গাজীপুরে শ্রমিক বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ, ১৫ কারখানা ছুটি সিরাজগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ‘আমি তোমার যত্ন নেব’ বলেই ‘ধর্ষণ’ করেন ট্রাম্প: অভিযোগ সাবেক মিস সুইজারল্যান্ডের নবীগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত চট্টগ্রামে লরি চাপায় নিহত ৫ সাগর-রুনি খুন: তদন্তে টাস্কফোর্স নিয়ে হাইকোর্টে আদেশ আজ যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশব্যাপী নানা কর্মসূচি আজ ইসরাইলের নির্বাচন : পরাজয়ের মুখে নেতানিয়াহু প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকা প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ এক দশকে অর্ধেকের বেশি চারা মারা গেছে, সংকটে সুন্দরী – লবণাক্ততায় বদলে যাচ্ছে সুন্দরবন সাঈদীর মামলার বাদীর দাফনে বাধা দিয়েছেন যারা গ্যাসের সংকটে ফের বন্ধ যমুনা সার কারখানা
শিরোনাম:
কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরের সাধারণ সম্পাদক রণজিৎ মন্ডল স্বপনের বাবার ৩৮তম মৃত্যুবার্ষিকী পালন হবিগঞ্জে মা-বাবাকে নির্যাতনের অভিযোগে ছেলের কারাদণ্ড ঝিকরগাছায় প্রবাসীর বাড়িতে গ্রিল ভেঙে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ দেবিদ্বারে ফুটপাত দখল করে ডিম বিক্রি, দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা নাসিরনগরে নানা আয়োজনে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাণীনগরে বিশেষ অভিযানে ৫জন গ্রেফতার,মাদক উদ্ধার রাণীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা জামায়াত নেতা, ভিডিও ভাইরালের পর স্ত্রী দাবি গাজীপুরে শ্রমিক বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ, ১৫ কারখানা ছুটি সিরাজগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাভারে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে ইটভাটা মালিক ও শ্রমিকদের বিক্ষোভ

  • প্রকাশিত : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

 

মোঃ শফিকুল ইসলাম সোহেল,সাভার প্রতিনিধি :সাভারে অবৈধ ইটভাটার বিরুদ্ধে জেলা-উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের চলমান অভিযানের প্রতিবাদে এবং ইটভাটা সচল রাখার দাবিতে স্থানীয় ইটভাটার মালিক ও শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

আজ (১৯ নভেম্বর) বুধবার সকাল ১০টার দিকে সাভারের তুরাগ এলাকায় ‘ভাকুর্তা ভাঙ্গা ব্রিজ’ সংলগ্ন সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। অবরোধের কারণে মহাসড়কের উভয় লেনে প্রায় তিন ঘন্টা যানচলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

জানা যায়, গত সপ্তাহে বায়ু দূষণ নিয়ন্ত্রণ ও ঘোষিত ব্রিগেডেড এয়ারশেড বাস্তবায়নে সাভার উপজেলা জুড়ে বিভিন্ন ইটভাটায় পরিবেশ অধিদপ্তর, ঢাকা জেলা কার্যালয় ও সদর দপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখার যৌথ উদ্যোগে বিশেষ অভিযান পরিচালিত হয়। এ অভিযানে তেঁতুলঝোড়া ইউনিয়নের মুশুরীখোলা এলাকায় অবস্থিত মেসার্স এ বি এম অ্যান্ড কোং নামের ইটভাটার চিমনি ও কাঁচা ইট গুঁড়িয়ে ফেলে ইট ভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ভাটার মালিককে ৬ লক্ষ টাকা জরিমানা করা হয়। এছাড়াও ভাকুর্তা ইউনিয়নের এ বি এন ব্রিকস ও এইচ এম বি স্টার ব্রিকস নামের দুটি ইট ভাটার চিমনি সম্পূর্ণরূপে ভেঙে কার্যক্রম বন্ধ করে প্রতিটি ভাটার মালিককে ৬ লক্ষ টাকা করে জরিমানা করা হয়।

আন্দোলনকারীরা জানান, পরিবেশ অধিদপ্তর সাভারের বিভিন্ন ইটভাটায় অভিযান চালিয়ে জরিমানা, ইটভাটার চিমনি গুঁড়িয়ে দেওয়াসহ ইটভাটা বন্ধ করে দিয়েছে। আমরা ইটভাটা চালুসহ অভিযান বন্ধের দাবিতে ঢাকা আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে এর প্রতিবাদ জানাচ্ছি।

এ ব্যাপারে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, “মূলত ইটভাটা সচল রাখার দাবিতে মালিক ও শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। মহাসড়ক থেকে আন্দোলনকারীদের সরিয়ে দিতে পুলিশ কাজ করছে।”

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল থেকেই সড়কের বিভিন্ন পয়েন্টে মালিক-শ্রমিকরা ব্যারিকেড তৈরি করেছেন এবং যান চলাচল বন্ধ করে রেখেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ, স্থানীয় প্রশাসন এবং সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

প্রায় তিন ঘণ্টা অবরোধের পর আন্দোলনকারীরা রাস্তা ছেড়ে গেলে ঢাকা আরিচা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews