
শফিকুল ইসলাম সোহেল,সাভার প্রতিনিধি :সাভারে হত্যাকান্ডের প্রায় ১০ মাস পর ধরা পরলো খুনি। স্বীকার করলো অবৈধ সম্পর্কের কারনে স্বামীর সাথে যোগসাজশে গত ২৭ জানুয়ারি হত্যা করে লাশ ফেলে যায় আশুলিয়ার কুমকুমারী এলাকায় নারগিস আক্তার নামের এক নারীকে।
প্রথমে তথ্য প্রযুক্তির মাধ্যমে নিহত নারীর স্বামী বিদ্যুৎ মন্ডলকে গ্রেফতার করে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ। তার দেওয়া তথ্য মতে পরে গতকাল (২৪ নভেম্বর) রাতে গ্রেফতার করা হয় খুনি শাকিরুল ইসলামকে। আজ (২৫ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানায় ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) মোঃ জালাল উদ্দিন।
তিনি জানান, গত ২৭ জানুয়ারি কুমকুমারী এলাকার একটি ফাঁকা জমি হতে অজ্ঞাত হিসেবে ওই নারীর লাশ উদ্ধার করার পর ২৮ জানুয়ারি একটি মামলা দায়ের করা হয় থানায়। পরিচয় সনাক্তে পুলিশী কার্যক্রম শেষে গত ৯ নভেম্বর গ্রেফতার করা হয় নিহতের স্বামী বিদ্যুৎ মন্ডলকে। সে জানায় তার ছোট বোন জামাই শাকিরুল হত্যাকান্ডের সাথে জড়িত। পরে তার দেওয়া তথ্য ও প্রযুক্তির মাধ্যমে গতকাল রাতে মিরপুরের বড়বাজার এলাকায় শামীম এর অটোরিকশা গ্যারেজে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় খুনি শাকিরুলকে। সে জয়পুরহাটের সুকানপুর গ্রামের ওবাইদুল মন্ডলের ছেলে। প্রাথমিক স্বীকারোক্তিতে সে ডিবিকে জানায়, ভাবী নারগিসের সাথে তার অবৈধ সম্পর্ক ছিল। তবে নারগিস স্বামী ও শাকিরুল উভয়ের সাথেই সম্পর্ক রাখে। বিষয়টি নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য হয়। এক পর্যায় স্বামী বিদ্যুৎ ঘটনা জানতে পারে। পরে বিদ্যুতের পরিকল্পনা মতে শাকিরুল নারগিসকে হত্যা করে লাশ ফেলে পালিয়ে যায়।
Leave a Reply