1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

শেষ বারের মতো আমাকে ধানের শীষে ভোট দিন -সৈয়দ মোঃ ফয়সল

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

 

নুরুজ্জামান ফারুকী হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল বলেছেন, জনসেবা পবিত্র ইবাদত মনে করে রাজনীতিতে এসেছিলাম। ৪ বার ধানের শীষের প্রতীক নিয়ে আপনাদের কাছে এসেছিলাম। কামিয়াব হতে পারিনি। তাই বলে আমি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাইনি। কারো প্রতি আমার অভিযোগ নাই, কষ্ট নাই। এম.পি, মন্ত্রী না হয়েও ব্রীজ, কালভাট, রাস্তা, স্কুল-কলেজসহ শত শত কোটি টাকার উন্নয়নমূলক কাজ করিয়েছি। এবারের নির্বাচন জনগণের ভাগ্য পরিবর্তনের নির্বাচন। আমাকে জীবনের শেষ বয়সে একরাব ভোট দিয়ে দেখেন আপনাদের জন্য কি করতে পারি। বড় আশা নিয়ে আবার আপনাদের দুয়ারে এসেছি। এবার আপনারা আমাকে নিরাশ করবেন না। এ নির্বাচন হবে পরিবর্তনের নির্বাচন, দেশকে এগিয়ে নেওয়ার নির্বাচন। আপনাদের রায়ে বিএনপি ক্ষমতায় গেলে চুনারুঘাটের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে।
সৈয়দ মোঃ ফয়সল বলেন, চুনারুঘাট-মাধবপুরে ২৩টি চা-বাগানের হাজার হাজার শ্রমিক কঠোর পরিশ্রম করে দেশের অর্থনীতিতে অবদান রাখছেন। কিন্তু তাদের সমস্যা সমাধানে অতীতে কেউ এগিয়ে আসেনি। আমি যদি আপনাদের ভোটে এমপি নিবর্চিত হতে পারি তাহলে তাদের বাসস্থান, পানি, শিক্ষা, স্বাস্থ্যসহ মৌলিক যে সমস্যা রয়েছে সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের উদ্যোগে নেয়া হবে। যুবশক্তিকে কাজে লাগানো হবে, তাদের জন্য নতুন কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হবে। বেকারত্ব দূর করতে বিশেষ পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। হিন্দু সম্প্রদায়সহ সকল মানুষের জন্য নিরাপদ আবাসস্থল গড়ে তোলা হবে যেখানে থাকবেনা কোন চাঁদাবাজি, সন্ত্রাসী থাকতে শান্তিতে ও নিরাপদে বসবাস করার গ্যারান্টি। তাই আসুন জাতি-ধর্ম নির্বিশেষে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি।
বুধবার(২৬ নভেম্বর) বিকালে চুনারুঘাট উপজেলার মধ্যবাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষে এবং হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধাবপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সলের সমর্থনে চুনরুঘাট বিএনপি অঙ্গ সংগঠনে যৌথ উদ্যোগে গণ মিছিল শেষে এক বিশাল জনসমুদ্রে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে উপরোক্ত কথা বলেন। এ সময় মাধবপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান, চুনারুঘাট উপজেলা সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান, চুনারুঘাট পৌরসভার সাবেক মেয়র নাজিম উদ্দীন সামছু, চুনারুঘাট উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক এডভোকেট মীর সিরাজ আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম সরকার, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী, বিএনপি নেতা পিপি এড. আব্দুল হাই, আবু সালেহ শফিকুর রহমান, মোজাম্মেল হক তালুকদার, চেয়ারম্যান মোহাম্মদ আলী, আব্দুল কাদির সরকার, যুবদল আহবায়ক এডভোকেট মোজাম্মেল চৌধুরী, সদস্য সচিব শফিক মিয়া মহালদার, যুগ্ম আহবায়ক আবু নাইম হালিম, ছাত্রদল সভাপতি মোঃ আরিফুর রহমান, শাহনেওয়াজ, রফিক তালুকদার, নাসির উদ্দীনসহ হাজার হাজার নেতাকর্মী। সভায় সৈয়দ মোঃফয়সল অসুস্থ্য বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধান মন্ত্রীবেগম খালেদা জিয়ার সুস্থ্য ও নেক হায়াত দানের জন্য সকলের কাছে দোয়া চান।
চুনারুঘাটের ১০টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজার হাজার নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ দুপুরের পর থেকেই বিভিন্ন গ্রাম, চা-বাগান এলাকা এবং পাহাড়ি জনপদ থেকে আসতে থাকে মিছিলের পর মিছিল। ধানের শীষের ব্যানার, ফেস্টুন, শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো উপজেলা সদর। নারী-পুরুষ, যুবক-যুবতী, কৃষক, দিনমজুর, চা বাগান শ্রমিকসহ নানা শ্রেণি পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এ গণমিছিলে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews