1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নওগাঁর আত্রাইয়ে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে


‎রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে আব্দুর রহিম শেখ (৪০) নামে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠেছে। সোমবার রাতে বাড়ী থেকে ডেকে তুলে মারপিটের পর চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেলে মারা যান রহিম। বুধবার ময়না তদন্ত শেষে সামাজিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়েছে। নিহত রহিম শেখ উপজেলার মনিয়ারী ইউনিয়নের দিঘিরপার পশ্চিমপাড়া গ্রামের মৃত হাজের শেখের ছেলে। এঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
‎রহিম শেখের স্ত্রী মর্জিনা বিবি ঘটনা সম্পর্কে জানান, গত প্রায় ১৫বছর আগে চাচাতো ভাই আব্দুল খালেক শেখের কাছে তিন শতক বাড়ীর জায়গা বিক্রি করে রহিম। দীর্ঘ বছর পর ওই জায়গা নামজারি করার জন্য খালেক শেখ রহিমের কাছে গত শনিবার ওই জমির কিছু কাগজপত্র এবং জাতীয় পরিচয় পত্রের ফটোকপি চায়। রহিম চাচাতো ভাইকে জানায় ২/৩দিন পরে কাগজপত্র দিবেন। এমন কথা শুনে চাচাতো ভাই খালেক ক্ষিপ্ত হয়ে চলে যায়। এর পর সোমবার রাতে খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পরলে রাত অনুমান ১০টা নাগাদ চাচাতো ভাই খালেক এবং ভাতিজা আরিফ ও বারিকসহ ১৩/১৪জন এসে ঘুম থেকে ডেকে তুলে রহিমকে। এসময় রহিম শেখ দরজা খুলে বাড়ীর বাহিরে বের হলে আবারো কাগজপত্র চায়। এসময় কাগজ দিতে না পারায় লোহার শাবলসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে মারপিট করে গুরুত্বর জখম করে। এসময় বৃদ্ধ মা রবিজান বেওয়া কোন রকমে এগিয়ে গেলে তাকেও মারপিট করে এবং ভাতিজা রকিবুলকেও মারপিট করে। পরে স্থানীয় লোকজন এসে রহিমকে উদ্ধার করে আত্রাই উপজেলা হাসপাতালে ভর্তি করালে সেখানে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ওই রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেলে মারা যান রহিম শেখ। পরে সেখানেই বুধবার সকালে ময়না তদন্ত শেষে মরদেহ বাড়ীতে এনে মাগরিব নামাজের একটু আগে সামাজিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। স্ত্রী মর্জিনা বিবি আরো জানান,এঘটনায় মঙ্গলবার রাতেই রহিম শেখের বড় বোন মরিয়ম বিবি বাদী হয়ে ভাতিজা আরিফ ও বারিকসহ এজাহার নামীয় ৮জন এবং অজ্ঞাতনামা আরো ৫/৬জনকে আসামী করে আত্রাই থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
‎আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমান বলেন,রহিমকে হত্যার অভিযোগে বোন মরিয়ম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। আসামীরা পলাতক থাকায় গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে গ্রেফতারের জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews