
মোঃ ইমরান হোসেন হৃদয়,শার্শা,যশোর, প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৮৫ (শার্শা) ১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তির উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) বেনাপোল পৌর বিএনপির ও অঙ্গ সংগঠনের আয়োজনে পৌর বলফিল্ড মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে দুপুরের পর থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ডখন্ড মিছিল নিয়ে জনসভাকে সফল মন্ডিত করতে উপস্থিত হয় নেতাকর্মীরা। এ উঠান বৈঠকে তরুণ, বৃদ্ধ ও নারী ভোটারের উপস্থিতি ছিলো লক্ষণীয়।
বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিমুদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু তাহের ভারতের সঞ্চালনায় প্রাধান অতিথি ছিলেন মফিকুল হাসান তৃপ্তি।
প্রাধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মহাসিন কবির।
প্রাধান অতিথি মফিকুল হাসান তৃপ্তি তার বক্তব্যে বলেন, আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাবে, আর আমি যদি এমপি নির্বাচিত হতে পারি, তাহলে বেনাপোল স্থলবন্দরকে আধুনিকতায় রূপ দেব,এলাকায় রাস্তাঘাট, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন করব। যেসব স্কুল কলেজ এমপিওভক্ত হইনি সেগুলোকে এমপিওভুক্ত করব। অসহায় নারী পুরুষদের কর্মসংস্থানের ব্যবস্থা করব। শিক্ষিত যুবকদের চাকরির ব্যবস্থা করব, মাদকদ্রব্যের উপর কঠোর ব্যবস্থা নেব,এবং সুশাসন প্রতিষ্ঠিত করব।
এ উঠান বৈঠকে আরো অতিথি উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, যুগ্ম সম্পাদক তাজউদ্দিন আহমেদ, যুগ্ন সাধারণ সম্পাদক আলহাজ্ব কুদ্দুস আলী বিশ্বাস,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোনায়েম হোসেন, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা, আইন বিষয়ক সম্পাদক মশিউর রহমান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আহাদ আলী, উলাশী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিনুর রহমান, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলম, পুটখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুর রহমান, সাবেক চেয়ারম্যান হবিবুর রহমান হবি, গোগা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হামিদ সরদার, কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান মুন্না, যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও উপজেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক এমদা, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আল মামুন বাবলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল ইসলাম রিপন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদ হোসেন, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিপ্লব হোসেনসহ বিএনিপ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
উঠান বৈঠক শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মহসিন কবির।
Leave a Reply