1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম:
আদালতের রায়ে মেয়র, এবার চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক শাহাদাত হোসেন রাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরা রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতার ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ লক্ষ্মীপূজা আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে: জামায়াতের আমির ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন ঘোলপাশায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ইমরান লিটনের পক্ষে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে :মোংলায় কেসিসি প্রশাসক মঞ্জু নবীগঞ্জ থানা লকাপে ছাএলীগ নেতার ভিডিও ধারণ সহযোগী গ্রেফতার চৌদ্দগ্রাম সীমান্তে ৩৮ লাখ ৮৭ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ নাটুয়ারপাড়া হাটে এসে জনৈক বৃদ্ধের মৃত্যু হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম্য ডিএমপির অভিযানে আরও ৬৮৪ গ্রেপ্তার মাদরাসায় বলাৎকার, কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার সরকারকে বিব্রত করতে অপপ্রচার চালাচ্ছেন গোলাম পরওয়ার: রিজভী ফুটপাত দখল করে দোকান বসালেই মামলা : ডিএসসিসি প্রশাসক ঝিকরগাছায় এসএসসি ১৯৯৬ ব্যাচের কমিটি গঠন তরিকুল সভাপতি, ভুট্টো সম্পাদক এনসিপির শীর্ষ পদ পেয়েছেন ছাগল চোর, নারী ও অর্থ কেলেঙ্কারির সাথে জড়িতরা:রাশেদ খান
শিরোনাম:
আদালতের রায়ে মেয়র, এবার চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক শাহাদাত হোসেন রাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরা রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতার ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ লক্ষ্মীপূজা আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে: জামায়াতের আমির ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন ঘোলপাশায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ইমরান লিটনের পক্ষে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে :মোংলায় কেসিসি প্রশাসক মঞ্জু

নেত্রীর রোগমুক্তি কামনায় অশ্রুসিক্ত মোনাজাত: ভালুকায় আলহাজ্ব মোর্শেদ আলমের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল

  • প্রকাশিত : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে

 

সজিব আহমেদ,ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:বিএনপি চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় ভালুকা উপজেলায় এক বিশাল দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

আজ শনিবার বাদ জোহর স্থানীয় নিজ বাসভবনে এই মহতী অনুষ্ঠানের উদ্যোগ নেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির অন্যতম যুগ্ম আহবায়ক এবং ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম।

অনুষ্ঠানের শুরুতে বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আপসহীন নেত্রী বেগম জিয়া আজ অত্যন্ত অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন। তার সুস্থতা কেবল একটি দলের আকাঙ্ক্ষা নয়, বরং দেশের গণতন্ত্রকামী জনগণের সম্মিলিত প্রার্থনা। বক্তৃতার সময় নেতাকর্মীরা নেত্রীর বর্তমান শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

পরবর্তীতে, দেশনেত্রীর আশু রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। আবেগঘন এই মোনাজাতে উপস্থিত নেতাকর্মীরা অশ্রুসিক্ত নয়নে মহান আল্লাহর দরবারে তাদের প্রিয় নেত্রীর জন্য দোয়া করেন। মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধিও কামনা করা হয়।

আয়োজক আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম তার বক্তব্যে বলেন,দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের মানুষের জন্য বারবার ত্যাগ স্বীকার করেছেন। আমরা বিশ্বাস করি, আল্লাহর রহমত এবং কোটি জনতার দোয়া অবশ্যই তার প্রতি বর্ষিত হবে। আমরা সবাই নেত্রীর দ্রুত সুস্থ হয়ে জনগণের মাঝে ফিরে আসার অপেক্ষায় আছি।

দোয়া ও মিলাদ মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা বিএনপির সকল যুগ্ম আহবায়ক ও সম্মানিত সদস্যবৃন্দ, সকল ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বিপুল সংখ্যক নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই আয়োজন এক আবেগপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews