1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে: জামায়াতের আমির ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন ঘোলপাশায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ইমরান লিটনের পক্ষে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে :মোংলায় কেসিসি প্রশাসক মঞ্জু নবীগঞ্জ থানা লকাপে ছাএলীগ নেতার ভিডিও ধারণ সহযোগী গ্রেফতার চৌদ্দগ্রাম সীমান্তে ৩৮ লাখ ৮৭ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ নাটুয়ারপাড়া হাটে এসে জনৈক বৃদ্ধের মৃত্যু হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম্য ডিএমপির অভিযানে আরও ৬৮৪ গ্রেপ্তার মাদরাসায় বলাৎকার, কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার সরকারকে বিব্রত করতে অপপ্রচার চালাচ্ছেন গোলাম পরওয়ার: রিজভী ফুটপাত দখল করে দোকান বসালেই মামলা : ডিএসসিসি প্রশাসক ঝিকরগাছায় এসএসসি ১৯৯৬ ব্যাচের কমিটি গঠন তরিকুল সভাপতি, ভুট্টো সম্পাদক এনসিপির শীর্ষ পদ পেয়েছেন ছাগল চোর, নারী ও অর্থ কেলেঙ্কারির সাথে জড়িতরা:রাশেদ খান সাতক্ষীরায় মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার মগবাজারে সঙ্গীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি বিয়ের মাস না পেরুতেই ড্রাইভারের সাথে পালালেন বিএনপি নেতার স্ত্রী সেন্টমার্টিনে শিক্ষায় ধস,স্বাস্থ্যসেবায় হাহাকার আজ শামসুর রহমানের ৯৮তম জন্মদিন ফেরত আসছে ৬ষ্ঠ শ্রেণীর ২০ লাখ বই,নেপথ্যে দাঁড়িপাল্লার ছবি
শিরোনাম:
আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে: জামায়াতের আমির ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন ঘোলপাশায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ইমরান লিটনের পক্ষে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে :মোংলায় কেসিসি প্রশাসক মঞ্জু নবীগঞ্জ থানা লকাপে ছাএলীগ নেতার ভিডিও ধারণ সহযোগী গ্রেফতার চৌদ্দগ্রাম সীমান্তে ৩৮ লাখ ৮৭ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ নাটুয়ারপাড়া হাটে এসে জনৈক বৃদ্ধের মৃত্যু হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম্য ডিএমপির অভিযানে আরও ৬৮৪ গ্রেপ্তার মাদরাসায় বলাৎকার, কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার

হবিগঞ্জে সুষ্ঠু নির্বাচনে মাঠে প্রস্তুত প্রশাসন-ডিসি আবু হাসনাত

  • প্রকাশিত : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

 

হবিগঞ্জ প্রতিনিধিঃএদেশের মানুষ গত ১৬ বছর তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারেনি-এমন মন্তব্য করেছেন হবিগঞ্জের নবাগত জেলা প্রশাসক (ডিসি) আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। রবিবার (৩০ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কর্মরত স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

ডিসি বলেন, গণতন্ত্রের অন্যতম মৌলিক অধিকার হচ্ছে ভোটাধিকার। কিন্তু দীর্ঘ সময় ধরে দেশের জনগণ সঠিকভাবে সেই অধিকার চর্চা করতে পারেনি। এখন সময় এসেছে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার এবং সুষ্ঠু নির্বাচনে মাঠে প্রস্তুত প্রশাসন। তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন- বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিতে চান। সেই লক্ষ্যে মাঠপর্যায়ে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট সব দপ্তর পূর্ণ প্রস্তুতি নিয়ে কাজ করছে।

ভোটগ্রহণের নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করে ডিসি জানান, ভোটাররা যেন নির্বিঘ্নে কেন্দ্রে এসে ভোট দিতে পারেন, সেজন্য সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। কেউ যদি ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচন বানচাল করার চেষ্টা করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ, সেনাবাহিনীসহ সব বাহিনী প্রস্তুত রয়েছে। নির্বাচন সংক্রান্ত তথ্যের স্বচ্ছতার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, সাংবাদিকরা নির্বাচনের যেকোনো তথ্য আমাদের কাছে চাইলে যথাযথভাবে সরবরাহ করা হবে। আমরা চাই সবার অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হোক। মতবিনিময় সভায় কোচিং সেন্টার প্রসঙ্গেও কঠোর অবস্থান নেন জেলা প্রশাসক।

তিনি বলেন, স্কুল চলাকালীন সময়ে অবৈধ ও অনিয়মিত কোচিং সেন্টারের বিরুদ্ধে অভিযান চালানো হবে। প্রত্যেক শিক্ষার্থী যেন স্কুলমুখী হয়, সেটি নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। এ সময় উপস্থিত সাংবাদিকরা জেলার সার্বিক পরিস্থিতি, উন্নয়ন কার্যক্রম ও প্রশাসনিক নানা বিষয়ে প্রশ্ন ও মতামত তুলে ধরেন। জেলা প্রশাসক ধৈর্য সহকারে তাঁদের প্রশ্নের উত্তর দেন এবং সবাইকে নিয়ে সম্মিলিতভাবে জেলার উন্নয়নে কাজ করার আহ্বান জানান

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews