1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম:
কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরের সাধারণ সম্পাদক রণজিৎ মন্ডল স্বপনের বাবার ৩৮তম মৃত্যুবার্ষিকী পালন হবিগঞ্জে মা-বাবাকে নির্যাতনের অভিযোগে ছেলের কারাদণ্ড ঝিকরগাছায় প্রবাসীর বাড়িতে গ্রিল ভেঙে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ দেবিদ্বারে ফুটপাত দখল করে ডিম বিক্রি, দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা নাসিরনগরে নানা আয়োজনে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাণীনগরে বিশেষ অভিযানে ৫জন গ্রেফতার,মাদক উদ্ধার রাণীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা জামায়াত নেতা, ভিডিও ভাইরালের পর স্ত্রী দাবি গাজীপুরে শ্রমিক বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ, ১৫ কারখানা ছুটি সিরাজগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ‘আমি তোমার যত্ন নেব’ বলেই ‘ধর্ষণ’ করেন ট্রাম্প: অভিযোগ সাবেক মিস সুইজারল্যান্ডের নবীগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত চট্টগ্রামে লরি চাপায় নিহত ৫ সাগর-রুনি খুন: তদন্তে টাস্কফোর্স নিয়ে হাইকোর্টে আদেশ আজ যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশব্যাপী নানা কর্মসূচি আজ ইসরাইলের নির্বাচন : পরাজয়ের মুখে নেতানিয়াহু প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকা প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ এক দশকে অর্ধেকের বেশি চারা মারা গেছে, সংকটে সুন্দরী – লবণাক্ততায় বদলে যাচ্ছে সুন্দরবন সাঈদীর মামলার বাদীর দাফনে বাধা দিয়েছেন যারা গ্যাসের সংকটে ফের বন্ধ যমুনা সার কারখানা
শিরোনাম:
কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরের সাধারণ সম্পাদক রণজিৎ মন্ডল স্বপনের বাবার ৩৮তম মৃত্যুবার্ষিকী পালন হবিগঞ্জে মা-বাবাকে নির্যাতনের অভিযোগে ছেলের কারাদণ্ড ঝিকরগাছায় প্রবাসীর বাড়িতে গ্রিল ভেঙে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ দেবিদ্বারে ফুটপাত দখল করে ডিম বিক্রি, দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা নাসিরনগরে নানা আয়োজনে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাণীনগরে বিশেষ অভিযানে ৫জন গ্রেফতার,মাদক উদ্ধার রাণীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা জামায়াত নেতা, ভিডিও ভাইরালের পর স্ত্রী দাবি গাজীপুরে শ্রমিক বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ, ১৫ কারখানা ছুটি সিরাজগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বানিয়াচং প্রেসক্লাব সভাপতির ছেলের উপর শিবিরের হামলা, থানায় লিখিত অভিযোগ দায়ের

  • প্রকাশিত : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৫৭৭ বার পড়া হয়েছে

বানিয়াচং(হবিগঞ্জ) প্রতিনিধি ॥ বানিয়াচং প্রেসক্লাব সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক ইমদাদুল হোসেন খানঁ’র ছেলে শাহরিয়ার খান নাফিজ এর উপর অর্তকিত হামলা চালিয়ে রক্তান্ত জখম করেছে ছাত্র শিবির। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার দুপুর ১২টায় ১নং বানিয়াচং উত্তর পূর্ব ইউনিয়নের অর্ন্তগত নন্দীপাড়া গ্রামস্থ পুরাতন পশুহাসপাতালের সামনের সড়কে। এ ঘটনায় আহত শাহরিয়ার খান নাফিজের পিতা ইমদাদুল হোসেন খান বাদী হয়ে উপজেলা ছাত্রশিবির এর সভাপতি আহমেদ আলীকে প্রধান আসামী করে আরও ২জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৮ থেকে ১০জনকে অভিযুক্ত করে বানিয়াচং থানায় একট লিখিত অভিযোগ দায়ের করেছেন। মামলার বিবরণে জানা যায়, বেশ কিছুদিন পূর্বে হবিগঞ্জ ২ আসনের বাংলাদেশ জামাতে ইসলামীর মনোনীত প্রার্থী এডভোকেট জিল্লুর রহমান আযমী তাহার দলের নেতাকর্মীদের সাথে নিয়ে ক্লাশ চলাকালীন সময়ে মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ের শ্রেণী কক্ষে প্রবেশ করে নির্বাচনী প্রচারণা চালান। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ভিডিও ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। ওই বিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র হিসেবে শাহরিয়ার খান নাফিজও শ্রেণীকক্ষে প্রবেশ করে ছাত্রছাত্রীদের লেখাপড়ার বিঘ্ন ঘটনায় ফেইসবুকের লাইভে এসে প্রতিবাদ জানায়। এতে শিবিরের নেতাকর্মীরা তার উপর চরমভাবে ক্ষুব্ধ হয়ে গত ৬ ডিসেম্বর বানিয়াচং ৪নং দক্ষিণ পশ্চিম ইউনিয়নের অর্ন্তগত পূর্ব আদমখানী খেলার মাঠে আক্রমের চেষ্টা চালায়। এসময় নাফিজ দৌড়ে এসে নিরাদস্থানে এসে আত্মরক্ষা করে। গতকাল সোমবার স্থানীয় বিবির দরগাহ জামে মসজিদের পুকুরঘাট থেকে গোসল শেষ করে বাড়ী ফেরার পথে দ্বিতীয় দফায় নাফিজ এর উপর দারালো অস্ত্র দিয়ে হামলা চালায় উপজেলা ছাত্রশিবির সভাপতি আহমদ আলী, দত্তপাড়া এলাকার উমেদ আলীর ছেলে ইশতিয়াক হাসান সাইমুম, ইনাতখানী এলাকার মোঃ আলকাছ মিয়ার ছেলে সাব্বির আহমেদসহ অজ্ঞাতনামা আরো ১০ থেকে ১২ জন। এসময় শাহরিয়ার খান নাফিজ এর আত্মচিৎকারে আশপাশের লোকজন এসে তাকে আহত অবস্থায় উদ্ধার করে বানিয়াচং হাসপাতালে নিয়ে যায়। নাফিজ বর্তমানে বানিয়াচং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। সাংবাদিক ইমদাদুল হোসেন খানের ছেলের ওপর হামলার ঘটনায় বানিয়াচংয়ের সাংবাদিক সমাজ ও সুশীল সমাজে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। সাংবাদিক নেতারা এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন। বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত চলছে এবং আসামীদের গ্রেপ্তারের জন্য প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews