
মান্নান শেখ,বেলকুচি সিরাজগঞ্জঃসিরাজগঞ্জ জেলার বেলকুচি থানা এরিয়া বিশেষ চেকপোস্ট অভিযানে ২০ কেজি গাঁজাসহ ১ জন যুবক আটক করা হয়েছে(শনিবার ১৩ ডিসেম্বর ) সকালে বেলকুচি থানার এসআই (নিঃ) মো. শামছুল আলমের নেতৃত্বে এএসআই (নিঃ) মোঃবদিউজ্জামান ও এএসআই মোঃশামীমসহ সঙ্গীয় ফোর্স বেলকুচি থানাধীন ক্ষিদ্রমাটিয়া বেরীবাঁধ সংলগ্ন এলাকায় সাবেক চেয়ারম্যান ফরিদ উদ্দিনের বাড়ির সামনে
চেকপোস্ট চলাকালে সন্দেহভাজন একটি মিশুক গাড়ি তল্লাশি করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ সময় মিশুক গাড়ি থেকে ২০ কেজি গাঁজাসহ শাহ আলম (২৩) নামে এক যুবককে হাতেনাতে আটক করা হয়।
আটককৃত শাহ আলম এনায়েতপুর থানার রূপসি কান্দাপাড়া গ্রামের পরস সরকারের ছেলে
উদ্ধারকৃত গাঁজা অন্যত্র পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয় এ ঘটনায় মিশুকে থাকা আরো দুই ব্যক্তি আগেই নেমে য়ায় মিশুকে থাকা আটকৃত যুবককে গাঁজাসহ থানা আনা হয় তারপর আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এএসপি কামারখন্দ সার্কেল রবিউল ইসলাম,
অতিরিক্ত দায়িত্বে বেলকুচি ও জহরুল হক, পুলিশ পরিদর্শক, অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) বেলকুচি থানা গণমাধ্যম কর্মীদেরকে জানান , জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যেকোনো ধরনের অপরাধ দমনে নিয়মিত টহল, তল্লাশি ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে। মাদক, অস্ত্র ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply