
ইনকিয়াদ আহম্মেদ রাফিন,ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
মহান বিজয় দিবস -২০২৫ উপলক্ষ্যে যশোরে ঝিকরগাছা উপজেলা বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। ১৬ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ১১ টায় র্যালি পূর্বক উপজেলা জামায়াতের কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয় ৷
আলোচনা শেষে একটি র্যালি অনুষ্ঠিত হয়ে বাজারের প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে।
বিজয় র্যালিতে নেতৃত্ব দেন যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন। এ সময়
বিজয় র্যালিতে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম খাঁন,উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশিদ, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার আব্দুর রকিম, মশিউর রহমান, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো: আবিদুর রহমান, হাফেজ রেজাউল ইসলাম, পৌর জামায়াতের আমীর আব্দুল হামিদ সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জামায়াতের আমীর ও সেক্রেটারি বৃন্দ।
Leave a Reply