1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আত্রাইয়ে কবিরাজের সাপের কামড়ে যুবকের মৃত্যুর অভিযোগ

  • প্রকাশিত : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১৪৪ বার পড়া হয়েছে


‎রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে এক প্রতিবন্ধীকে ঝাড়-ফুকের মাধ্যমে চিকিৎসার সময় গলায় পেচিয়ে দেয়া বিষধর সাপের কামড়ে জয়দেব দেবনাথ (২১) নামে এক যুবকের মৃত্যুর অভিযোগ ওঠেছে। এঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ শনিবার দুপুরে জয়দেবের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে উপজেলার তিলাবদূরী গ্রামে। জয়দেব দেবনাথ ওই গ্রামের নিমাই দেবনাথের ছেলে।
‎জয়দেবের স্বজনরা জানান,জন্মগতভাবেই জয়দেব শারীরিক ও মানসিক প্রতিবন্ধী ছিল। হঠাৎ করেই নওগাঁয় জনৈক এক কবিরাজের সন্ধান পান। ওই কবিরাজ জানায় জয়দেবকে ভাল করা যাবে । এক্ষেত্রে গ্রামের বাড়ী বাড়ী থেকে চাল ভিক্ষা করে তিন পালি বেহুলা-লক্ষিন্দরের গান গাওয়াতে হবে । কবিরাজের কথা মতো বৃহস্পতিবার গ্রামে ভিক্ষা করে চাল তোলার পর মন্দির প্রাঙ্গনে বেহুলা-লক্ষিন্দরের গানের আয়োজন করে। প্রথম দিনে গলায় সাপ পেচিয়ে ঝাড়-ফুক করে। এর পর গানের দ্বীতিয় দিন শুক্রবার রাতে গান চলাকালে রাত অনুমান আড়াইটা নাগাদ আবারো জয়দেবের গলায় বিষধর সাপ পেচিয়ে দেয় কবিরাজ। এর কিছু পরেই সাপ জয়দেবকে কামড় দেয়। পরে ঝাড়-ফুক করেও জয়দেবকে সুস্থ্য করতে পারেনি। ফলে ওই রাতেই মৃত্যুর কোলে ঢলে পরে। এসময় কবিরাজ পালিয়ে যায়।
‎জয়দেবের জ্যাঠা ফুরিন দেবনাথ জানান,বেশ কিছু দিন আগে নওগাঁয় জনৈক ওই কবিরাজের সাথে পরিচয় হয় তাদের। এর পর বেহুলা-লক্ষিন্দরের পালা গানের মাধ্যমে ঝাড়-ফুক করে প্রতিবন্ধী জয়দেবকে সুস্থ্য করতে পারবে এমনটি আশ্বস দেয় কবিরাজ। পরে কবিরাজের কথায় বিশ্বাস করে বেহুলা-লক্ষিন্দরের গানের আয়োজন করা হয়। শুক্রবার রাতে পালা গান চলাকালে জয়দেবের গলায় সাপ পেচিয়ে দেয়। এর পরেই সাপের কামড়ে অসুস্থ্য হয়ে পরলে অনেক ঝাড়-ফুক করেও জয়দেবকে আর সুস্থ্য করতে পারেনি। ফলে রাতেই মৃত্যুর কোলে ঢলে পরে।
‎জয়দেবের বাবা নিমাই দেবনাথ বলেন কথিত ওই কবিরাজের নাম ঠিকানা জানা নেই। তবে শুনেছি মান্দা উপজেলার কোন এক গ্রামে তার বাড়ী। তার ফোন নাম্বার পর্যন্ত তাদের কাছে নেই। তিনি বলেন,গলায় সাপ পেচিয়ে ঝাড়-ফুক করার সময় আমি ছিলামনা। তবে আমার ধারনা সাপের কামড়েই হয়তো জয়দেব মারা গেছে।
‎জয়দেবের সুরতহাল প্রস্তুতকারী ও তদন্ত কর্মকর্তা এসআই সাহাজুল ইসলাম বলেন,জয়দেবের শরীরে একটি কালো ক্ষত চিহ্ন পাওয়া গেছে। এটা আসলে সাপের কামড়ের চিহ্ন কি না তা বলা যাচ্ছে না।

‎আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন,ঘটনার খবর পেয়ে জয়দেবের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় জয়দেবের বাবা নিমাই দেবনাথ একটি ইউডি মামলা দায়ের করেছেন। তবে সাপের কামড়েই জয়দেবের মৃত্যু হয়েছে নাকি অন্য কারনে জয়দেব মারা গেছে তা জানার জন্যই ময়না তদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট পাবার পর পরবর্তি পদক্ষেপ নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews