1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

যশোরের শার্শার কায়বায় সরকারি রাস্তায় জোরপূর্বক ঘর নির্মাণ

  • প্রকাশিত : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ২০২ বার পড়া হয়েছে

 

মোঃ ইমরান হোসেন হৃদয়,শার্শা, যশোর, প্রতিনিধিঃ যশোরের শার্শা উপজেলা প্রশাসন ও ৭নং কায়বা ইউনিয়ন ভূমি কর্মকর্তার একাধিক নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে সরকারি রেকর্ডভুক্ত রাস্তার ওপর জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে কায়বা ইউনিয়নের বাগুড়ী মৌজায়।

স্থানীয় সূত্রে জানা যায়, বাগুড়ী মৌজার ২০১৪ নং সরকারি রেকর্ডিয় রাস্তার ওপর একই এলাকার ২০১৭ নং প্লটের মালিক মিলন ও রিপন জোরপূর্বক ঘর নির্মাণ করছেন। অভিযুক্তরা বাগুড়ী গ্রামের মৃত হবিবর মল্লিকের ছেলে।
অনুসন্ধানে আরও জানা যায়, দীর্ঘ ৪০–৪৫ বছর ধরে পাশের একটি পুকুরের পাড় ভাঙতে ভাঙতে সরকারি ওই রাস্তার প্রায় ৪০ ফুট অংশ পুকুরের সঙ্গে মিশে যায়। বিষয়টি উপজেলা প্রকল্প পরিচালককে অবহিত করা হলে তিনি দ্রুত রাস্তা সংস্কারের আশ্বাস দেন।
এছাড়া স্থানীয়দের আবেদনের পরিপ্রেক্ষিতে কয়েক মাস আগে সাবেক শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাজিব হাসান এবং সহকারী কমিশনার (ভূমি) কায়বা ইউনিয়নের ভূমি কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে সরকারি রেকর্ড অনুযায়ী নির্ধারিত স্থানে রাস্তা নির্মাণের নির্দেশ দেন। একই সঙ্গে রাস্তার সীমানা নির্ধারণের জন্য উপজেলা সার্ভেয়ার জনাব মিজানুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়।
সার্ভেয়ার জনাব মিজানুর রহমান উক্ত নির্দেশনা অনুযায়ী স্থানীয়দের এবং সংশ্লিষ্ট প্লট মালিকদের উপস্থিতিতে সরকারি রাস্তার উভয় পাশের সীমানা নির্ধারণ করে দেন। কিন্তু এরপরও পাশের জমির মালিক মিলন ও রিপন প্রশাসনের নির্দেশনা অমান্য করে কয়েকদিন ধরে সরকারি রাস্তার ওপর ঘর নির্মাণ অব্যাহত রেখেছেন।
এ বিষয়ে কায়বা ইউনিয়নের ভূমি কর্মকর্তা জনাব ফারুক হোসেন বলেন,
“বিষয়টি জানার পর ইউএনও মহোদয়ের নির্দেশে পরপর তিন দিন আমার অফিস থেকে লোক পাঠিয়ে সার্ভেয়ার নির্ধারিত সীমানার ভেতরে ঘর নির্মাণ করতে নিষেধ করা হয়। কিন্তু তারা কোনো নির্দেশ মানছেন না। বরং তারা বলছেন—‘আপনি যা পারেন তাই করেন।’”
এ ঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা অবিলম্বে সরকারি রেকর্ডভুক্ত রাস্তার ওপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জনস্বার্থে রাস্তা পুনরুদ্ধারের জন্য শার্শা উপজেলা প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews