1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গরু নিয়ে বিপাকে কৃষকরা রাণীনগরে দুর্বৃত্তের দেয়া আগুনে ১১টি খড়ের পালা ভস্মীভুত ৫ লক্ষাধিক টাকার ক্ষতি

  • প্রকাশিত : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ১৬৬ বার পড়া হয়েছে


‎রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে এক রাতে দুর্বৃত্তের দেয়া আগুনে ১১টি খড়ের পালা ভস্মীভ‚ত হয়েছে। শনিবার গভীর রাতে উপজেলার রাতোয়াল রাখালগাছী পাড়া গ্রামে এঘটনা ঘটে। আগুন লাগার খবর পেয়ে রাতেই ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রন করে। এতো গুলো খড়ের পালা ভস্মীভ‚ত হওয়ায় গরু নিয়ে চরম বিপাকে পরেছেন কৃষকরা। এঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

‎ওই গ্রামের বাবুর আলীর ছেলে মাসুদ রানা জানান,গভীর রাতে হঠাৎ করেই খড়ের পালায় আগুন জ¦লতে দেখে প্রতিবেশির লোকজন। এসময় লোকজনের হৈচৈ শুনে দ্রুত বাড়ী থেকে বের হয়ে দেখি দাউ দাউ করে পালায় আগুন জ¦লছে। এছাড়া একই সময়ে গ্রামের মধ্যে আরো বেশ কয়েকটি পালায় আগুন জলতে দেখা যায়। এসময় গ্রামের লোকজন আগুন নিয়ন্ত্রন করতে দিশে হারা হয়ে পরে। সাথে সাথে রাণীনগর ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ছুটে এসে গ্রামবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রন করে। মাসুদ রানা জানান,পূর্ব শত্রæতার জের ধরে হয়তো কে বা কাহারা এক সাথে একই গ্রামের ১১টি খড়ের পালায় আগুন ধরে দেয়। তিনি বলেন আগুনে তার তিনটি,একই পাড়ার গৌড় প্রামানিকের ছেলে আলেপ হোসেনের চারটি,আব্দুস সামাদের ছেলে জনি আহম্মেদের দুটি এবং আব্দুল হান্নানের দুটি খড়ের পালা আগুনে ভস্মীভ‚ত হয়েছে। এতে প্রায় মোট পাঁচ লাখ টাকার ক্ষতি হয়ে হয়েছে বলে দাবি করেন তিনি। এঘটনার খবর পেয়ে থানাপুলিশ রোববার ঘটনাস্থল পরিদর্শণ করেছে।
‎মাসুদ রানা জানান, তার গোয়াল ঘরে মোট ১২টি গরু রয়েছে। কিন্তু সবগুলো খড়ের পালা ভস্মীভ‚ত হওয়ায় গরু গুলোকে খাবার দেয়া নিয়ে চরম বিপাকে পরেছেন।
‎জনি আহম্মেদের মা রমিছা বেওয়া জানান,চলতি বছরে প্রতি বিঘা খড় প্রায় সাড়ে তিন থেকে চার হাজার টাকায় বিক্রি হচ্ছে। আমরা গরীব মানুষ। কোন রকমে খড় কিনে এবং জমি থেকে ধানের লাড়া কেটে ৩/৪টি করে গরু লালন পালন করে সংসার পরিচালনা করি। আগুনে খড়ের পালা পুড়ে দেয়ায় আর এক মুঠো খড়ও নেই। এখন কিভাবে চারটি গরু লালন পালন করবো তা নিয়ে চরম বেকায়দায় পরে গেলাম।
‎ওই গ্রামের আলেপ হোসেন বলেন,তিনি দিন মজুরের কাজ করে এবং বাড়ীতে পরিবারের সহায়তায় গরু লালন পালন করে জীবিকা নির্বাহ করে আসছেন। তার বাড়ীতে বর্তমানে ৫টি গরু রয়েছে। কিন্তু আগুনে সবগুলো খড়ের পালা ভস্মীভ‚ত করে দেয়ায় গরুর খাবার নিয়ে চরম বিপদে পরেছেন। তিনি বলেন,খড় কিনার মতো সাধ্য নেই। ফলে গরু বিক্রি করে খড় কিনতে হবে। এঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জরিতদের বিচারের দাবি জানান আলেপ হোসেন।
‎রাণীনগর ফায়ার সার্ভিস স্টেশন লিডার দেলোয়ার হোসেন বলেন,খবর পেয়ে সাথে সাথে ছুটে গিয়ে গ্রামবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রন করা হয়েছে।
‎রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিদর্শণ করা হয়েছে। এঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনা সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews