
ইনকিয়াদ আহম্মেদ রাফিন,ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
যশোরের ঝিকরগাছায় নাভারণ ইউনিয়ন এর গুনোনগর গ্রামবাসীর আয়োজনে শহীদ ওসমান বিন হাদির বিদেহী আত্নার মাগফিরাত কামনায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৯ জানুয়ারি (সোমবার) বিকাল ৩ টায় স্থানীয় জামায়াতের কার্যালয়ে এই স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।
নাভারণ ইউনিয়ন জামায়াতের আমীর মাস্টার আসাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৮৬,যশোর -২ ( চৌগাছ-ঝিকরগাছা) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা: মোসলেহ উদ্দীন ফরিদ।
নাভারণ ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো : মিজানুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিম, নাভারণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো : জিয়াউল হক। এ সময় অনুষ্ঠানে বিভিন্ন ওয়ার্ড থেকে আগত জামায়াত ও শিবিরের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শহীদ ওসমান হাদির স্মরণে মোনাজাত করা হয়। এবং সর্বশেষ বক্তারা তাদের বক্তব্যে বলেন, শহীদ ওসমান হাদির ন্যায় আমাদের দেশের জন্য কাজ করতে হবে ও অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না প্রয়োজন হলে দেশের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।
Leave a Reply