1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আত্রাইয়ের সুমনকে ইট দিয়ে মাথা থেতলে হত্যা করা হয়

  • প্রকাশিত : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ১৩৯ বার পড়া হয়েছে


‎রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে নিখোঁজের ১৯মাস পর মাটির নিচ থেকে সুমন প্রামানিক (৪৩) নামে একজনের কংকাল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধায় উপজেলার কয়সা গ্রামের একটি ডোবা থেকে
‎এই কংকাল উদ্ধার করা হয়। সুমন ওই গ্রামের সাহাদত আলীর ছেলে। তাকে বাড়ী থেকে ডেকে এনে ইট দিয়ে মাথা থেতলে হত্যার পর ডোবার মধ্যে মাটিতে পুথে রাখে ওই গ্রামের আজিজারের ছেলে শফিউল ইসলাম (২৫) ও তার ভাই সাইম হোসেন। এঘটনায় শফিউলকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত শফিউলকে শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
‎পুলিম ও সুমনের পারিবারিক সুত্রে জানাগেছে, ২০২৪ সালের ২০জুন দিবাগত রাত অনুমান সাড়ে ১০টা নাগাদ শুধুমাত্র লুঙ্গী পরে ঘাড়ে গামছা এবং হাতে মোবাইল ফোন নিয়ে বাড়ী থেকে বের হয় সুমন। এর পর রাতে আর বাড়ীতে ফেরেনি। পরের দিন বাড়ীর অদুরে রাস্তায় এবং ইটের টুকরোতে জমাট বাধা রক্ত দেখে পুলিশে খবর দেয়া পরিবারের লোকজন। এর পর থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করে আলামত হিসেবে ইটের টুকরো, রক্ত নিয়ে ডিএনএ পরীক্ষার জন্য পাঠায়। এঘটনার মাত্র ২দিনের মাথায় ২২জুন থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়। এর পর ডিএনএ রির্পোট আসার পর গত বছরের ১৫নভেম্বর থানায় একটি মামলা দায়ের করেন সুমনের স্ত্রী বুলি বিবি।
‎শুক্রবার সন্ধায় নওগাঁ জেলা পুলিশ সুপার মো: তারিকুল ইসলাম আত্রাই থানা প্রাঙ্গনে সাংবাদিকদের জানান,গত এক সপ্তাহ আগে সুমনের স্ত্রী-স্বজনরা আমার কাছে গিয়ে ঘটনার বিবরণ এবং নতুন কিছু তথ্য দেয়। এরপর মামলাটি আরো সুষ্ঠু তদন্ত করতে সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা,থানার ওসিকে নিদের্শ দেয়া হয়। এরপর তথ্য প্রযুক্তি ব্যবহার করে সন্দেহভাজন হিসেবে শফিউলকে আটক করা হয়। তাকে ব্যপক জিজ্ঞাসাবাদে এক পর্যায়ে হত্যার কথা সিকার করেন এবং সুমনের মরদেহ মাটিতে পুথে রাখার কথা জানান। শফিউলের দেয়া তথ্য মতে,শুক্রবার বিকেলে একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতীতে কয়সা গ্রামের রমজান আলীর ডোবার পানি সেচে মাটির নিচে পুঁতে রাখা সুমনের কংকাল উদ্ধার কর হয়।
‎পুলিশ সুপার আরো জানান,শফিউল আলম জিজ্ঞাসাবাদে পুলিশকে জানায় সুমন প্রামনিক শফিউলের স্ত্রীকে কু-প্রস্তাব দেয় এবং হাত ধরে টানাটানি করে। এই খবর জানার পর শফিউল এবং তার ছোট ভাই সাইম সুমনকে রাতে ডেকে ইট দিয়ে মাথা থেতলে হত্যার পর মাটির নিচে চাপা দিয়ে রাখে। অবশ্য শফিউলের বাই সাইম বেশ কিছু দিন আগে আত্মহত্যা করেন।
‎আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানান,গ্রেফতার শফিউলকে শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া উদ্ধার হাড়গোর ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তবে এঘটনার সাথে আর কেউ জরিত আছে কিনা তা ক্ষতিয়ে দেখা হচ্ছে।


সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews