1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নাসিরনগরে লায়ন্স ক্লাব অব ঢাকা লঙ্গন ভ্যালীর উদ্যোগে দিনব্যাপী বিনামুল্যে চক্ষু সেবা অনুষ্ঠিত

  • প্রকাশিত : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে

 

মোঃ সাইফুল ইসলাম, নাসির নগর, ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধিঃ

“দৃষ্টি সবার অধিকার বয়স হলে ছানি হলে, অপারেশনে ভাল হয় “এই স্লোগানকে ধারণ করে ব্রাহ্মণ বাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলায় লায়ন্স ক্লাব অব ঢাকা লঙ্গন ভ্যালীর উদ্যোগে সারা দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আজ শনিবার (৩১জানুয়ারি) ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের বেনীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মানবিক ও অরাজনৈতিক সংগঠন লায়ন্স ক্লাব অব ঢাকা লঙ্গন ভ্যালী আয়োজনে ও মোঃ শাহ নেওয়াজ চৌধুরী (শাবাল) র সার্বিক তত্বাবধানে এবং মোঃ জিয়াউল ইসলাম চৌধুরীর পরিচালনায় সারা দিনব্যাপী বিনামূল্যে চক্ষু
চিকিৎসা সেবা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লায়ন্স ক্লাব অব ঢাকা লঙ্গন ভ্যালির সভাপতি মোয়াজ্জেম হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও মোঃ সালমান আহম্মদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
ঢাকা লায়ন্স আই এন্ড জেনারেল হাসপাতালের জেলা গভর্নর একেএম সারোয়ার জাহান জামিল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
লায়ন্স ক্লাব অব ঢাকা ডাউন- টাউন ভাইস প্রেসিডেন্ট নিলুফার ইয়াসমিন (নিলয়),
লায়ন্স ক্লাব অব ঢাকা মেজিস্টক উত্তরা প্রেসিডেন্ট লায়ন্স ইমান আল মাহমুদ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,
ডাঃ মেহেদী হাসান,ডাঃ জাহিদুল ইসলাম,
ডাঃ আবুল হোসেন,
ডাঃ মোহসীন ভূঁইয়া প্রমুখ।

উক্ত কর্মশালায় এক হাজারেরও বেশী চুক্ষ রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন। ১০০ জনের বেশী ছানী পড়া চুক্ষ রোগী চিকিৎস সেবা দেয়া হয়।

স্থানীয় স্বেচ্ছাসেবক সাইফুল আলম চৌধুরী, মঈন চৌধুরী, মোঃসবুজ মিয়া, নাজমুল হুদা, চন্দন দাস বিনামূল্যে চুক্ষ চিকিৎসা সেবায় সার্বিক সহাযোগিতা করেন।
লায়ন্স ক্লাব অব ঢাকা লঙ্গন ভ্যালির সভাপতি মোয়াজ্জেম হোসেন চৌধুরী বলেন,
আপনারা এসেছেন আপনাদের প্রয়োজনে, আর আমি এসেছি আপনাদের প্রয়োজনে। লায়ন্স ক্লাব প্রতিষ্ঠা হয়েছে ১০৭ বছর। এতো বছর ধরে মানব সেবার কাজে নিয়োজিত রয়েছে এ ক্লাবটি। তাদের একটিমাত্র উদ্দেশ্য তা হচ্ছে মানব কল্যাণে কাজ করা। আর মানব কল্যাণ মুলক কাজ করার জন্যে আমি এসেছি আপনাদের মাঝে।

উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ শাহ নেওয়াজ চৌধুরী বলেন,
আত্মমানবতা সেবায় নিজেকে নিয়োজিত করে গরিব-দুঃখী, মেহনতী মানুষের পাশে থেকে সবার জন্যে কাজ করতে চাই, আর সেই জন্যে সবার সহযোগিতা কামনা করছি। আমাদের এই প্রচেষ্টা সারা উপজেলাব্যাপী অব্যাহত থাকবে।

বিভিন্ন মিডিয়ার প্রতিনিধি সুশীল সমাজের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সারা দিনব্যাপী এই চুক্ষু চিকিৎসা কর্মশালা এলাকার ইতিবাচক সারা ফেলেছে। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এমন মানবিক আয়োজন অব্যাহত রাখার জন্য আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews