
ইনকিয়াদ আহম্মেদ রাফিন ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
যশোরের ঝিকরগাছার পাল্লা বাজারে জামায়াতের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে৷ ১ ফেব্রয়ারি (রবিবার) বিকাল ৫ টা ৩০ মিনিটে এ নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়।
শিমুলিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাস্টার নুরুজ্জামান এর সভাপতিত্বে নির্বাচনী পথসভায় প্রধান অতিথি ছিলেন যশোর – ২ (চৌগাছা – ঝিকরগাছা) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা: মোসলেহ উদ্দীন ফরিদ। প্রধান অতিথি তার বক্তব্য বলেন,সকলের সাথে মিলেমিশে ন্যায় ও ইনসাফের সমাজ প্রতিষ্ঠা করতে চাই। দুর্নীতিকে নির্মুল করতে চাই। যদি আল্লাহ আমাদের দায়িত্ব দেন তাহলে অঙ্গীকার গুলো বাস্তবায়ন করবো।
শিমুলিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আয়ুব হোসাইন এর সঞ্চালনায় নির্বাচনী পথসভায় বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন, নাভারণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো : জিয়াউল হক।
নির্বাচনী পথসভায় উপস্থিত ছিলেন যশোর এনসিপির মুখ্য সংঘঠক সোহানুর রহমান, ৩ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আয়ুব খান, সহ – সভাপতি ইসরাইল হোসেন সহ ওয়ার্ড জামায়াতের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক মহিলা কর্মীবৃন্দ।
Leave a Reply