
ইনকিয়াদ আহম্মেদ রাফিন,ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
যশোর জেলা লয়ার্স কাউন্সিলের নেতৃবৃন্দের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ডা: ফরিদের পক্ষে গণসংযোগ করেছেন। ৪ ফেব্রয়ারি ( বুধবার ) দিনব্যাপী ঝিকরগাছা উপজেলার বিভিন্ন বাজারে কায়েমকোলা, ছুটিপুর, গঙ্গানন্দপুর,গদখালী, নাভারণ পুরাতন , বাঁকড়া, রঘুনাথনগর এই গণসংযোগ করেন যশোর জেলা লয়ার্স কাউন্সিলের নেতৃবৃন্দ।
গণসংযোগ কালে উপস্থিত ছিলেন নাভারণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো : জিয়াউল হক, যশোর জেলা লয়ার্স কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট এম এ লতিফ আশিক এলাহী, আ.ক.ম মনিরুল ইসলাম আজহারুল ইসলাম, রফিকুল ইসলাম তাসনিম, আব্দুর রহমান সোহাগ, হাবিব কায়সার সহ লয়ার্স কাউন্সিলের অন্যান্য নেতৃবৃন্দ।
এ দিন যশোর জেলা লয়ার্স কাউন্সিলের নেতৃবৃন্দ উপজেলার ইউনিয়ন গুলোর বিভিন্ন বাজারে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গণসংযোগ করেন এবং আপামার জনসাধারণের কাছে ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান।
যশোর জেলা লয়ার্স কাউন্সিল জানান, প্রত্যক জনসাধারণ এর কাছে আমরা দাঁড়িপাল্লা প্রতীক কে ভোট দেওয়ার আহ্বান জানালে ভোটারদের ভিতরে ব্যাপক সাড়া পাওয়া গেছে।
Leave a Reply