1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

অন্তর্বতীকালীন সরকারের সব কাজ বৈধ,মেয়াদ অনির্দিষ্ট

  • প্রকাশিত : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ২৩৬ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্টঃ পরবর্তী সংসদ গঠনের আগ পর্যন্ত মেয়াদ রেখে জারি হতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ ২০২৪। যার চূড়ান্ত খসড়া পাঠানো হয়েছে রাষ্ট্রপতির কাছে। যেখানে বলা হচ্ছে, এ সরকার গঠনে ত্রুটি থাকলেও কোন কার্যক্রম অবৈধ হবে না। 

এতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের মেয়াদ নির্দিষ্ট নয়। ত্রয়োদশ সংসদ গঠিত না হওয়া এবং নতুন প্রধানমন্ত্রী নিয়োগ না হওয়া  পর্যন্ত ক্ষমতা থাকবে বর্তমান অন্তর্বর্তী সরকারের।

এই সরকারের কোনো কার্যক্রমের বৈধতা নিয়ে সুপ্রিম কোর্ট বা অন্য কোনো আদালত কোনো প্রশ্ন তুলতে পারবে না, এমনকি একে অবৈধও ঘোষণা করতে পারবে না। পাশাপাশি এ বিষয়ে কোনো মামলা বা আইনি প্রক্রিয়াও চালানো যাবে না।

এ বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির বলেন, গণঅভ্যুত্থানের যে আইনি বৈধতা এটি শুরুতেই একটি প্রেসিডেন্সিয়াল অর্ডার জারি করে করলে ভালো হতো। তা না করে অন্তর্বর্তীকালীন সরকারের রাস্তাকে বেছে নেয়া হয়েছে। এই জন্যই নানান প্রশ্ন উত্থাপিত হয়েছে।

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সালাহউদ্দিন দোলন, দেশে তিনদিনের মত সরকার ছিল না, পৃথিবীর অন্য কোনো দেশ হলে অনেক হইচই হতো। আমি মনে করি উনারা দেশ পরিচালনার জন্য যা করা দরকার করবেন। এটি বৈধতা পাবেই। অতীতেও এ ধরনের ঘটনা ঘটেছে এবং এর বৈধতাও দেয়া হয়েছে।

খসড়ায় আরও বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের গঠনে কোনো ত্রুটি থাকলেও তার কোনো কার্যক্রম অবৈধ হবে না। নির্বাহী ক্ষমতা প্রয়োগ ও নির্বাচন কমিশনকে সহায়তা করতে পারবে তারা। তবে ঠিক কবে এই অধ্যাদেশ জারি হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর তিনদিন কোনো সরকারই ছিল না। ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে শপথ নেয় অন্তর্বর্তী সরকার। তবে শুরু থেকে এই সরকারের মেয়াদ ও নির্বাচনের সময়সীমা সম্পর্কে সুনির্দিষ্ট কোনো বক্তব্য দেয়া হয়নি।

আইনজীবীরা বলছেন, এই অধ্যাদেশ আরও আগে জারি না করায় জন্ম হয়েছে অনেক প্রশ্নের।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews