
সম্রাট প্রধান,নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদী শহর পুলিশ ফাঁড়ির চৌকস একটি টিম নরসিংদী মডেল থানাধীন ইউএমসি জুট মিল সংলগ্ন বালুর মাঠ এলাকায় অ’ভিযান পরিচালনা করে আজ বুধবার (১৯ নভেম্বর) ১১:৩০ ঘটিকায় অভিনব পদ্ধতিতে মা’দক বহন ও বিক্রয়কালে ৬.২ কেজি গাঁজাসহ ০২ জন মা’দক ব্যবসায়ীকে আ’টক করে।
আ’টককৃত মা’দক ব্যবসায়ীরা হলেনঃ ১। মোঃ জামাল মিয়া(২৫), পিতা-হাছু মিয়া, সাং-সেজামুড়া, থানা-বিজয়নগর, জেলা-ব্রাহ্মনবাড়ীয়া ও ২। শিল্পী বেগম (২৭), পিতা-মোঃ জালাল ভূইয়াা, স্বামী- মোঃ লিটন মিয়া, সাং-দূর্গাপুর, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া।
এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply