1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের উন্নয়ন কাজ না করেই টাকা আত্মসাতের অভিযোগ

  • প্রকাশিত : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ১১৫ বার পড়া হয়েছে

ধর্মপাশা,সুনামগঞ্জ-প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়ন আওয়ামী লীগের একাংশের সাধারণ সম্পাদক তোঘলক আহমেদের বিরুদ্ধে ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের উন্নয়ন কাজ না করেই এ বাবদ গ্রামীন অবকাঠামো রক্ষণাবেক্ষন ( টিআর) বরাদ্দের দুই লাখ ৯০হাজার টাকা উত্তোলন করে তিনি আত্মসাত করেছেন বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর-নগদ টাকা) কর্মসূচির আওতায় গত ২০২২-২৩ অর্থবছরের জুন মাসের দ্বিতীয় সপ্তাহে সংসদ সদস্যের বিশেষ বরাদ্দ থেকে উপজেলা আওয়ামী লীগের অফিস উন্নয়ন কাজের জন্য দুই লাখ ৯০হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। ওই কাজের প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি হলেন ধর্মপাশা সদর ইউনিয়ন আওয়ামী লীগের একাংশের সাধারণ সম্পাদক তোঘলক আহমেদ। ওই অর্থবছরের জুন মাসের শেষ সপ্তাহে এ বাবদ বরাদ্দকৃত টাকা ক্রস চেকের মাধ্যমে দুই কিস্তিতে তিনি উত্তোলন করেন। ৩০জুনের মধ্যে উপজেলা আওয়ামী লীগের দলীয় র্কাযালয় উন্নয়ন কাজ সম্প্নন করার কথা থাকলেও এখনো কাজ শুরু করা হয়নি। পুরো টাকা উত্তোলন করে তা আত্মসাত করা হয়েছে।
ধর্মপাশা সদর ইউনিয়ন আওয়ামী লীগের একাংশের সাধারণ সম্পাদক তোঘলক আহমেদ দাবি করেন, উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় উন্নয়নে এ বাবদ টিআরের টাকা উত্তোলন করা হলেও তা আত্মসাত করা হয়নি। নানাবিদ ঝামেলা থাকায় এতদিন কাজ শুরু করা যায়নি। দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু করে তা শেষ করা হবে। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ মুরাদ বলেন, উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় উন্নয়ন কাজের জন্য টিআরের বরাদ্দ থেকে গত অর্থ বছরে দুই লাখ ৯০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল বলে জানতে পেরেছি। কিন্তু এ বাবদ এক টাকারও কোনো কাজ হয়নি। পুরো টাকা উত্তোলন করে তা আত্মসাত করা হয়েছে। যিনি টাকা উত্তোলন করেছেন তিনি ইউনিয়ন আওয়ামী লীগের একাংশের সাধারণ সম্পাদক পদে রয়েছেন। বিষয়টি আমরা কোনো অবস্থাতেই মেনে নিতে পারছি না। তদন্ত করে এ ব্যপারে যথাযথ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
ধর্মপাশা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা মধ্যনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ( পিআইও) আবদুল মোত্তালেব সরকার বলেন , আমি জুলাই মাসের প্রথম সপ্তাহে এ উপজেলার অতিরিক্ত দায়িত্ব পেয়েছি। কাগজপত্রাদি না ঘেটে এ নিয়ে কিছু আমি বলতে পারব না।
ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) মোহাম্মদ গিয়াস উদ্দীন বলেন, ঘটনাটি খতিয়ে দেখে এ ব্যাপারে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews