1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আজ রানা প্লাজা ট্রাজেডির ১৩ বছর : স্মৃতির পাতায় আজও জীবন্ত সেই আর্তনাদ ও হাহাকার

  • প্রকাশিত : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে

​মোঃ শফিকুল ইসলাম সোহেল,সাভার প্রতিনিধি : ১৩ শেষ হয়ে ১৪ বছরে পদার্পণ করল সাভারের রানা প্লাজা ট্রাজেডি। ২০১৩ সালের এই দিনে ঘটে ছিল বিশ্বের ইতিহাসে অন্যতম ভয়াবহ শিল্প দুর্ঘটনায়, সেই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ১ হাজার ১৭৫ জন শ্রমিক। ঘটনার এক যুগ পেরিয়ে ১৪ বছরে পা দিলেও আজও শেষ হয়নি মূল মামলার বিচার। মেলেনি ক্ষতিগ্রস্ত সকল শ্রমিকের উপযুক্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসন।

শুক্রবার (২৪ এপ্রিল) ভোর থেকে ঢাকা জেলার সাভার বাসস্ট্যান্ড এলাকায় ধসে পড়া রানা প্লাজার সামনের অস্থায়ী স্মৃতিস্তম্ভে নিহতদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন স্বজন, আহত শ্রমিক এবং বিভিন্ন শ্রমিক সংগঠন। শ্রদ্ধা নিবেদন শেষে তারা রানা প্লাজা সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করেন।

​ভোর থেকেই নিহতদের স্বজনরা ফুল নিয়ে রানা প্লাজার ধ্বংসস্তূপের সামনে জড়ো হতে থাকেন। অনেকে তাদের হারিয়ে যাওয়া প্রিয়জনের ছবি হাতে নিয়ে কান্নায় ভেঙে পড়েন। নিহত শ্রমিক আসমার মা সালেহা খাতুন বিলাপ করে বলছিলেন, ১৩টা বছর কাইটা গেল, কিন্তু আমরা বিচার পাইলাম না। সোহেল রানার ফাঁসি না দেইখা মরলে আমার আত্মা শান্তি পাইবো না।

​সকাল ৮টার দিকে বিভিন্ন গার্মেন্টস শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা সাভার বাসস্ট্যান্ডে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় তারা বেশ কিছু দাবি তুলে ধরেন, রানা প্লাজা হত্যা মামলার বিচার দ্রুত নিষ্পত্তি করে সোহেল রানাসহ দোষীদের সর্বোচ্চ শাস্তি। নিহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ এবং আহতদের দীর্ঘমেয়াদী পুনর্বাসন। আহত শ্রমিকদের আজীবন সুচিকিৎসার দায়িত্ব রাষ্ট্রকে নেওয়া। ২৪ এপ্রিলকে ‘জাতীয় শোক দিবস’ এবং ‘নিরাপদ কর্মস্থল দিবস’ হিসেবে ঘোষণা করা।

​এ সময় শ্রমিক নেতারা সমাবেশে বলেন, রানা প্লাজা ট্রাজেডি কোনো দুর্ঘটনা ছিল না, এটি ছিল কাঠামোগত হত্যাকাণ্ড। ১৩ বছরেও এই হত্যাকাণ্ডের বিচার শেষ না হওয়া শ্রমিক শ্রেণির প্রতি চরম অবজ্ঞা। আমরা আর আশ্বাস চাই না, আমরা বিচার চাই।

​শ্রদ্ধা নিবেদনে আসা অনেক আহত শ্রমিক জানান, পঙ্গুত্ব বরণ করার পর তারা আর আগের মতো কাজ করতে পারছেন না। সরকারি ও বেসরকারিভাবে কিছু সহযোগিতা পেলেও দীর্ঘমেয়াদী কোনো পুনর্বাসন ব্যবস্থা না হওয়ায় তাদের জীবন কাটছে চরম অর্থকষ্টে। অনেকের শরীরে এখনো বিঁধে আছে ভবনের লোহার রড বা ইটের টুকরো, যার সুচিকিৎসা করানোর সামর্থ্য তাদের নেই।

​উল্লেখ্য যে, ২০১৩ সালের ২৪ এপ্রিল সকালে সাভার বাসস্ট্যান্ডের পাশের ৯ তলা রানা প্লাজা ভবনটি ধসে পড়ে। এই ঘটনায় হওয়া হত্যা মামলা ও ইমারত নির্মাণ আইনের মামলার বিচার এখনো ঝুলে আছে। সাক্ষ্য গ্রহণের দীর্ঘসূত্রতা ও আইনি জটিলতায় বিচার প্রক্রিয়া থমকে থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন মানবাধিকার কর্মীরাও।

আজকের এই কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র সংগঠন এবং সাধারণ নাগরিকরা সংহতি প্রকাশ করে দ্রুত বিচারের দাবি জানান। শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews