
ডেস্ক রিপোর্টঃ অন্তর্বতীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের আকার বাড়ছে। নতুন করে আরও পাঁচজন উপদেষ্টা রোববার (১০ নভেম্বর) সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নিতে পারেন।
মন্ত্রিপরিষদ বিভাগ ও সরকারি যানবাহন অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন উপদেষ্টাদের শপথ পড়াবেন বলে মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন।
Leave a Reply