1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আত্রাইয়ের বান্দাইখাড়া ডিগ্রী কলেজ ‎সভাপতির পদত্যাগ ও অধ্যক্ষের দূর্নীতির বিচার দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া ডিগ্রী কলেজের সভাপতির পদত্যাগ এবং অধ্যক্ষের দূর্নীতির বিচার দাবিতে মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বান্দাইখাড়া বাজারে কলেজের শিক্ষার্থী ও এলাকাবাসীর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
‎এদিন দুপুরে বান্দাইখাড়া বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে বান্দাইখাড়া ডিগ্রী কলেজের ডিগ্রী ২য় বর্ষের ছাত্র রাকিব হোসেন,১ম বর্ষের ছাত্র শফিক আহম্মেদ,হাটকালুপাড়া ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন,স্থানীয় ব্যবসায়ী ইয়াকুব আলী সরদার মজনু,মিজানুর রহমান ও আব্দুল লতিফসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেয়।
‎মানববন্ধনে বক্তারা বলেন,কলেজের বর্তমান সভাপতি আশরাফুল ইসলাম গেন্দু “অবৈধভাবে” সভাপতি নির্বাচিত হয়েছেন। আমরা এই “অবৈধ” সভাপতির পদত্যাগ চাই। এছাড়া কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন কলেজের বিভিন্ন ফান্ড থেকে অর্থ আত্মসাৎ এবং নানা অনিয়ম দূর্নীতি করে চলেছেন। আমরা এই দূর্নীতিবাজ অধ্যক্ষ আলমগীর হোসেনের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার চাই।
‎বক্তারা বলেন, কলেজের গভর্নিং বডিতে সভাপতি ও বিদ্যুৎসাহী সদস্য মনোনয়নে অনিয়ম,কলেজের জমি লিজ দিয়ে দূর্নীতি ও অর্থ আত্মসাৎ,কলেজের প্রায় দুই লক্ষাধীক টাকার গাছ বিক্রি করে পরে জরিমানা দেন এবং কলেজের নিজস্ব ভবন নির্মাণে অনিয়ম,শিক্ষার্থীর নিকট থেকে আয় করা সিংহভাগ অর্থ আত্মসাৎ এবং কলেজের ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপকের তিন মাসের বেতন উত্তোলন করে আত্মসাৎসহ বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির বিষয়ে সম্প্রতি আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা,নওগাঁ জেলা প্রশাসক ও জেলা শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেয়া হয়েছে। আমরা দাখিলকৃত অভিযোগের সুষ্ঠু তদন্তসহ দ্রুত বিচার দাবি জানাচ্ছি।
‎এব্যাপারে কলেজের গভর্নিংবডির সভাপতি আশরাফুল ইসলাম গেন্দু বলেন,সংশ্লিষ্ঠ নিয়ম মেনেই আমাকে সভাপতি নির্বাচিত করা হয়েছে। সভাপতি নির্বাচনের ক্ষেত্রে কোন অনিয়ম হয়নি। এর পরেও যদি তদন্তে কোন অনিয়ম পায় তাহলে পদত্যাগ করে চলে যাবো।
‎কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন,গাছকাটার যে অভিযোগ রয়েছে তা জরিমানা দিয়ে সমাধান করা হয়েছে। এছাড়া অন্যান্য অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন তিনি।
‎এব্যাপারে আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান বলেন,এঘটনায় শুধু আমাকে নয়,জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং জেলা প্রশাসক বরাবরও একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে শুনেছি। বিষয়টি সবার সাথে সমন্বয় করে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।



সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews