
ইনকিয়াদ আহম্মেদ রাফিন ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
ইসলামী ব্যাংকে এস.আলম.গ্রুপের দেওয়া অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে যশোরের ঝিকরগাছায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্য বিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদ এর আয়োজনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
৬অক্টোবর(রবিবার)বিকাল ৫ টায় ঝিকরগাছা বাসস্ট্যান্ড সংলগ্ন ইসলামী ব্যাংক ঝিকরগাছা শাখার সামনে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন আমেরিকা প্রবাসী ও রেমিটেন্স হোল্ডার আব্দুল হামিদ।
ব্যবসায়ী আমিনুর রহমান রবি এর সঞ্চালনায় বক্তব্য রাখেন,ঝিকরগাছা উন্নয়ন ফোরামের সভাপতি আবিদুর রহমান, ঝিকরগাছা ইসলামী ব্যাংকের গ্রাহক সহকারী অধ্যাপক মশিউর রহমান, আসাদুজ্জামান আসাদ।
মানববন্ধনে বক্তারা তাদের বক্তব্যে বলেন,ইসলামী ব্যাংক হাজার-হাজার কোটি টাকা সঞ্চয় করে জনপ্রিয়তা অর্জন করেছে।এই ব্যাংক অবৈধভাবে দখল করেছিল ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোসর এস.আলম। ইসলামী ব্যাংক থেকে এস আলম গ্রুপ দুর্নীতি করে ৩৬ হাজার কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করেছে ।
বক্তারা আরও বলেন,নিষিদ্ধ ছাত্রলীগের ক্যাডারদেরকে এই ব্যাংকে চাকরি দেওয়া হয়েছে অনিয়ম করে। ফ্যাসিস্ট এর দোষরদের চাকরি থেকে বরখাস্ত করে অবিলম্বে যারা যোগ্যতা সম্পন্ন তাদের চাকরি দিতে হবে।
এ সময় মানববন্ধনে বিভিন্ন স্থান থেকে আগত ব্যক্তিবর্গ, ব্যাংক গ্রাহক সহ রেমিটেন্স হোল্ডার উপস্থিত ছিলেন।
Leave a Reply