1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

উল্লাপাড়াকে ‘শিক্ষা নগরী’ গড়ার মূল কারিগর এম আকবর আলী

  • প্রকাশিত : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১৯৩ বার পড়া হয়েছে

 

মোঃ মোকলেসুর রহমান মামুন,উল্লাপাড়া(সিরাজগঞ্জ)

সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন প্রত্যাশী প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য এম আকবর আলী আবারও আলোচনার কেন্দ্রে। বর্তমানে তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি ১৯৯১ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়ে সফলভাবে দায়িত্ব পালন করেন।
তাঁর এমপি থাকা কালে উল্লাপাড়ায় চোখে পড়ার মতো এক শিক্ষা বিপ্লব ঘটে। উপজেলার প্রত্যেকটি গ্রামে শিক্ষার আলো ছড়িয়ে দিতে তিনি নিজ উদ্যোগে প্রতিষ্ঠা করেন অসংখ্য স্কুল, কলেজ ও মাদরাসা। ফলে একটি কৃষিপ্রধান জনপদ থেকে উল্লাপাড়া ধীরে ধীরে রূপ নেয় ‘শিক্ষা নগরীতে’।

তারই নেতৃত্বে গড়ে ওঠে ঐতিহাসিক সরকারি আকবর আলী কলেজ, স্ত্রী মোমেনা আলীর নামে প্রতিষ্ঠিত মোমেনা আলী বিজ্ঞান স্কুল, উল্লাপাড়া বিজ্ঞান কলেজ এছাড়াও নিজ গ্রাম বড়হরে একটি স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠা করে তিনি শিক্ষা বিস্তারে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন।

শুধু শিক্ষা নয়, এম আকবর আলীর সংসদ সদস্য থাকাকালীন সময় উল্লাপাড়ার ব্রিজ, কালভার্ট, রাস্তা পাকাকরণসহ অবকাঠামোগত উন্নয়নেও ছিল সরাসরি ভূমিকা। গ্রামীণ জনপদে আধুনিকতার ছোঁয়া পৌঁছে দিতে তিনি দিনরাত পরিশ্রম করেছেন। উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে তার অবদান আজও মানুষ শ্রদ্ধাভরে স্মরণ করে।

দলের সংকটকালে মাঠে থেকে নেতাকর্মীদের পাশে দাঁড়ানো, তাদের খোঁজখবর নেওয়া ও প্রেরণা জোগানোয় তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সকলের কাছে তার গ্রহণযোগ্যতা রয়েছে।
নির্বাচনী মাঠে ইতোমধ্যে দলীয় নেতা-কর্মী ও সাধারণ ভোটারদের মাঝে এম আকবর আলীকে ঘিরে জোরালো উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। জনপ্রিয়তায় তিনি এখন এমপি পদপ্রার্থীদের মধ্যে শীর্ষে অবস্থান করছেন।

তৃণমূল জনগণের ভাষ্য অনুযায়ী, উল্লাপাড়া আজ যে পর্যায়ে পৌঁছেছে, তার পেছনে সবচেয়ে বড় অবদান সাবেক এমপি এম আকবর আলীর। তারা আরো বলেন, এম আকবর আলী যদি এমপি হয় আগামী সংসদ নির্বাচনে তাহলে উল্লাপাড়া উপজেলাতে আরো উন্নয়ন হবে। তাই আসন্ন নির্বাচনে তাকে আবারো নেতৃত্বে দেখতে চান অনেকেই।

এম আকবর আলী বলেন, উল্লাপাড়ার মানুষ আমার শক্তি। আমি তাদের ভালোবাসা ও বিশ্বাসে আবারও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই। শিক্ষা, অবকাঠামো, স্বাস্থ্য ও কর্মসংস্থানে টেকসই পরিকল্পনা রয়েছে আমার। সুযোগ পেলে আবারো জনগণের পাশে দাঁড়াবো।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews