
সিরাজগঞ্জের কাজিপুরে চলাচলের জন্য নতুন রাস্তা নির্মাণ ও পাকা করণের দাবিতে মানববন্ধন করেছে স্হানীয় জনসাধারণ ও শিক্ষার্থীরা।
গতকাল ৪ই আগস্ট সোমবার উপজেলার খাসরাজবাড়ি ইউনিয়নের গোদারবাগ বাজারে নতুন রাস্তার দাবিতে এই মানববন্ধনের আয়োজন করে স্হানীয় ভুক্তভোগী জনসাধারণ।
স্হানীয় সূত্রে জানা যায়, গত দুই দশক ধরে এই এলাকার জনসাধারণ চলাচলের উপযুক্ত রাস্তার অভাবে বেহাল দশার মধ্য দিয়ে জীবনযাপন অতিবাহিত করে আসছে।
গোদারবাগ বাজার থেকে ফকিরপাড়া পর্যন্ত বিস্তৃত ৩ কিলোমিটারের এ রাস্তাটি যেনো স্হানীয় জনসাধারণের জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছে।
সামান্য বৃষ্টিতে কাঁদাময় আর চলাচল অনুপযোগী হয়ে পড়ে কয়েক গ্রামের মানুষের চলাচলের একমাত্র রাস্তাটি।
বর্ষার মৌসুমে স্হানীয় স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের পড়তে হয় চরম ভোগান্তিতে।
এসব নানা ভোগান্তি, চলাচলে সীমাহীন সমস্যার কথা তুলে ধরে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে রাস্তার দাবিতে মানববন্ধন আয়োজন করে “উত্তর গোদারবাগ যুব সংঘ” নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
মানববন্ধনে দুই শতাধিক মানুষ অংশগ্রহণ করেন এবং তাদের নানা ভোগান্তি নিয়ে বক্তব্য রাখেন।
Leave a Reply