1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম:
ঝিকরগাছায় মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে ছাত্রী নির্যাতনের অভিযোগ ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি করে সংবাদ সম্মেলন সিরাজগঞ্জে কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরে লক্ষ্মীপূজা অনুষ্ঠিত আদালতের রায়ে মেয়র, এবার চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক শাহাদাত হোসেন রাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরা রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতার ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ লক্ষ্মীপূজা আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে: জামায়াতের আমির ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন ঘোলপাশায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ইমরান লিটনের পক্ষে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে :মোংলায় কেসিসি প্রশাসক মঞ্জু নবীগঞ্জ থানা লকাপে ছাএলীগ নেতার ভিডিও ধারণ সহযোগী গ্রেফতার চৌদ্দগ্রাম সীমান্তে ৩৮ লাখ ৮৭ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ নাটুয়ারপাড়া হাটে এসে জনৈক বৃদ্ধের মৃত্যু হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম্য ডিএমপির অভিযানে আরও ৬৮৪ গ্রেপ্তার মাদরাসায় বলাৎকার, কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার সরকারকে বিব্রত করতে অপপ্রচার চালাচ্ছেন গোলাম পরওয়ার: রিজভী ফুটপাত দখল করে দোকান বসালেই মামলা : ডিএসসিসি প্রশাসক
শিরোনাম:
ঝিকরগাছায় মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে ছাত্রী নির্যাতনের অভিযোগ ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি করে সংবাদ সম্মেলন সিরাজগঞ্জে কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরে লক্ষ্মীপূজা অনুষ্ঠিত আদালতের রায়ে মেয়র, এবার চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক শাহাদাত হোসেন রাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরা রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতার ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ লক্ষ্মীপূজা আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে: জামায়াতের আমির ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন

কাজিপুরে ডোবায় মিলল কৃষকের মরদেহ

  • প্রকাশিত : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের কাজিপুরে ধানক্ষেতের পাশের ডোবা থেকে সবুর মিয়া (৪৬) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ শনিবার (৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের কবিহার পশ্চিমপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম।

সবুর মিয়া উপজেলার বরশিভাঙ্গা গ্রামের মৃত মাজেম মণ্ডলের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন। দীর্ঘদিন ধরে স্ত্রী সন্তান নিয়ে তিনি উপজেলার পশ্চিম খুকশিয়ায় শ্বশুরবাড়িতে ঘর জামাতা থাকতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ (শনিবার) সন্ধ্যায় বরশিভাঙ্গা-কবিহার সড়কের পাশের নির্জন এলাকার একটি ছোট ধানক্ষেতের পাশের ডোবায় মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশে খবর দেন তারা। এরপর পুলিশ এসে মরদেহটি উদ্ধার করেন। বিষয়টি জানাজানি হলে নিহতের ভাই এবং শ্বশুরবাড়ির লোকজনও ঘটনাস্থলে যান। সবুর মিয়া মাঝেমাঝে তার গ্রামের বাড়িতে গেলেও তাদের নিজ বাড়িতে না থেকে প্রতিবেশিদের বাড়িতে থাকতেন।

নিহতের স্ত্রীর বড় ভাই মজনু মিয়া বলেন, ‘ ভাইদের সাথে সবুরের পারিবারিক সম্পর্ক ভালো না। সে কারণে স্ত্রী সন্তান নিয়ে পশ্চিম খুকশিয়ায় থাকতো সে। ওখান থেকে এসে বরশিভাঙ্গায় তার জমিজমা আবাদ করতো।’

নিহতের স্ত্রী বলেন, ‘গতকাল সকালে জমিতে আবাদ করার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। আমরা ভেবেছি পাশেই আমার ভাইয়ের বাড়ি আছে হয়তো সেখানে তিনি আছেন। কিন্তু আজ সকালেও তিনি বাড়ি না ফিরলে আমরা খুঁজতে থাকি। পরে আজ এই ধান খেতে তার লাশ পাওয়া গেলো।’

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, সন্ধ্যায় খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে আসি। সিরাজগঞ্জ ডিবি পুলিশের একটি দলও ঘটনাস্থলে এসেছিলো। লাশটির গা দিয়ে ফোসকা পড়ে গেছে। মুখমন্ডল ফুলে গেছে। প্রাথমিকভাবে কোন আঘাতের চিহ্ন না পেলেও সন্দেহ হওয়ায় লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এরপর আসল ঘটনা উদঘাটন সম্ভব হবে।’ এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

©

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews