1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কুমিল্লার বুড়িচং সোনালী ব্যাংকে ‘শয়তানের নিঃশ্বাসে’ ১ লাখ টাকার বেশি ছিনতাই

  • প্রকাশিত : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

 

মোঃ আমজাদ হোসেন, বিশেষ প্রতিনিধি, কুমিল্লা উত্তর জেলা।

কুমিল্লার বুড়িচং সদরের সোনালী ব্যাংকের ভেতরে অভিনব কায়দায় প্রতারণার মাধ্যমে এক নারী গ্রাহকের কাছ থেকে ১ লাখ টাকার বেশি ছিনতাই করেছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র।

ঘটনাটি ঘটে গত ১০ সেপ্টেম্বর (বুধবার) সকাল ১১টার দিকে বুড়িচং সদরের ইসলাম কমপ্লেক্সে অবস্থিত সোনালী ব্যাংকের ক্যাশ কাউন্টারের সামনে। ভুক্তভোগী মোসাম্মৎ সামসুন নাহার (৪৫) পীরযাত্রাপুর ইউনিয়নের গোসাইপুর গ্রামের আব্দুল মালেকের স্ত্রী। তিনি ঋণের কিস্তি পরিশোধের জন্য ১ লাখ ৭৪ হাজার টাকা উত্তোলন করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, টাকা গণনার সময় গ্রাহক সেজে থাকা ৪-৫ জন প্রতারক সামসুন নাহারের পাশে দাঁড়িয়ে যায়। এসময় প্রতারকরা তাঁর নাকে-মুখে ‘শয়তানের নিঃশ্বাস’ নামে পরিচিত অজ্ঞান করার স্প্রে (স্কোপোলামিন) ছিটিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই তিনি পুরোপুরি প্রতারক চক্রের নিয়ন্ত্রণে চলে যান। পরে কৌশলে টাকাগুলো নিয়ে তারা ব্যাংক থেকে বেরিয়ে যায়।

ঘটনার পর দিশেহারা সামসুন নাহার পরদিন (১১ সেপ্টেম্বর) বুড়িচং থানায় একটি লিখিত অভিযোগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক। তিনি জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাংকের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে এবং প্রতারক চক্রকে শনাক্তের চেষ্টা চলছে।

বুড়িচং সোনালী ব্যাংকের ম্যানেজার জহুর আহমেদ বলেন, “সিসিটিভি ফুটেজে দেখা গেছে, গ্রাহক স্বেচ্ছায় টাকাগুলো প্রতারকদের হাতে তুলে দিচ্ছেন। তবে এটি প্রতারণারই একটি অভিনব কৌশল। কিছুদিন আগে কংশনগর সোনালী ব্যাংকেও একই ধরনের ঘটনা ঘটেছিল।” তিনি এ চক্রকে ধরতে সকলের সহযোগিতা কামনা করেন।

ওসি আজিজুল হক বলেন, “আমরা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছি। দ্রুতই প্রতারক চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews