1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
আদালতের রায়ে মেয়র, এবার চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক শাহাদাত হোসেন রাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরা রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতার ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ লক্ষ্মীপূজা আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে: জামায়াতের আমির ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন ঘোলপাশায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ইমরান লিটনের পক্ষে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে :মোংলায় কেসিসি প্রশাসক মঞ্জু নবীগঞ্জ থানা লকাপে ছাএলীগ নেতার ভিডিও ধারণ সহযোগী গ্রেফতার চৌদ্দগ্রাম সীমান্তে ৩৮ লাখ ৮৭ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ নাটুয়ারপাড়া হাটে এসে জনৈক বৃদ্ধের মৃত্যু হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম্য ডিএমপির অভিযানে আরও ৬৮৪ গ্রেপ্তার মাদরাসায় বলাৎকার, কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার সরকারকে বিব্রত করতে অপপ্রচার চালাচ্ছেন গোলাম পরওয়ার: রিজভী ফুটপাত দখল করে দোকান বসালেই মামলা : ডিএসসিসি প্রশাসক ঝিকরগাছায় এসএসসি ১৯৯৬ ব্যাচের কমিটি গঠন তরিকুল সভাপতি, ভুট্টো সম্পাদক এনসিপির শীর্ষ পদ পেয়েছেন ছাগল চোর, নারী ও অর্থ কেলেঙ্কারির সাথে জড়িতরা:রাশেদ খান
শিরোনাম:
আদালতের রায়ে মেয়র, এবার চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক শাহাদাত হোসেন রাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরা রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতার ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ লক্ষ্মীপূজা আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে: জামায়াতের আমির ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন ঘোলপাশায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ইমরান লিটনের পক্ষে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে :মোংলায় কেসিসি প্রশাসক মঞ্জু

কুমিল্লার ৯টি আসনে সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি,দেবীদ্বারে আলোচনার কেন্দ্রবিন্দু হাসনাত আবদুল্লাহ

  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

 

মোঃ আমজাদ হোসেন,বিশেষ প্রতিনিধি: কুমিল্লাঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা জেলার নয়টি আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় সূত্রে জানা গেছে, তৃণমূল পর্যায়ের মতামত ও সাংগঠনিক কার্যক্রমের মূল্যায়ন শেষে এই প্রার্থীদের নাম কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের কাছে পাঠানো হয়েছে। অনুমোদনের পর শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

দলীয় সূত্রে জানা যায়, কুমিল্লা-১ থেকে কুমিল্লা-১১ পর্যন্ত মোট ১১টি আসনের মধ্যে দু’টি আসনে এখনও জোট সমন্বয় নিয়ে আলোচনা চলছে। তবে বাকি ৯টি আসন গুলোতে সম্ভাব্য প্রার্থীদের নাম প্রায় চূড়ান্ত।

দেবিদ্বার-৪ আসনে তুমুল আলোচনায় এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কুমিল্লার সবচেয়ে আলোচিত আসনগুলোর একটি হলো দেবিদ্বার-৪। এই আসনে বিএনপি থেকে ৪ জন ও জামায়াতে ইসলামী থেকে ১ জন প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। কিন্তু তাদের অভ্যন্তরীণ টানাপোড়েনে এখন পর্যন্ত এগিয়ে আছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

দেবিদ্বার-চান্দিনা সড়ক সংস্কার আন্দোলন, সামাজিক কর্মকাণ্ড, এবং জনগণের সাথে সরাসরি সম্পৃক্ততার মাধ্যমে হাসনাত আবদুল্লাহ ইতিমধ্যেই সাধারণ মানুষের মনে জায়গা করে নিয়েছেন। স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, “দেবিদ্বার-৪ আসনে হাসনাত আবদুল্লাহকে টপকে বিজয় অর্জন করা কঠিন।”

সাম্প্রতিক সময়ে তিনি খানাখন্দে ভরা দেবিদ্বার-চান্দিনা সড়কে ‘মাছ ছেড়ে প্রতীকী প্রতিবাদ’ করে সারা দেশের গণমাধ্যমে আলোচনায় আসেন। ওই ঘটনাটি সড়ক ও জনপদ বিভাগের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের নজরে আসে এবং এর পরপরই ১৪ কিলোমিটার সড়ক সংস্কারের জন্য প্রায় ১৩ কোটি টাকার প্রকল্প অনুমোদনের অপেক্ষায় যায়।

স্থানীয়দের মতে, “দেবিদ্বারের মানুষ এখন হাসনাত ভাইয়ের পাশে। রাজনীতি নয়, মানুষ হিসেবে তিনি যেভাবে পাশে দাঁড়িয়েছেন—তাতে জনগণের ভালোবাসা ইতিমধ্যেই তার পক্ষে গেছে।”

এনসিপি’র স্থানীয় সূত্রে জানা যায়, হাসনাত আবদুল্লাহর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। জনগণের সাথে সরাসরি যোগাযোগ, উন্নয়ন ভাবনা এবং নতুন প্রজন্মের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে তিনি এখন দেবিদ্বারের রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন।

দেবিদ্বার আসনে বিএনপির অভ্যন্তরে একাধিক প্রার্থী মাঠে সক্রিয় থাকায় প্রতিদ্বন্দ্বিতা জমে উঠেছে। তবে রাজনৈতিক মহল মনে করছে, এই টানাপোড়েন হাসনাত আবদুল্লাহর অবস্থানকে আরও দৃঢ় করছে।
একজন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক বলেন, “বিএনপির টিকিট যদি দেরি হয়, আর জনগণের আবেগ যদি বজায় থাকে — তাহলে এই আসনে হাসনাত আবদুল্লাহই হতে পারেন চমকের নাম।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews