
মোঃ আমজাদ হোসেন,বিশেষ প্রতিনিধি, কুমিল্লা উত্তরঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৪ (দেবিদ্বার) সংসদীয় আসন—যা জাতীয় সংসদের ২৫২ নম্বর আসন—এ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় যুক্ত হলেন আরও একজন।
এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ আগেই মনোনয়ন ফরম সংগ্রহ করে আলোচনা তৈরি করেছিলেন। এবার একই আসনে মনোনয়ন ফরম কিনেছেন সাইফুল ইসলাম সরকার নামের আরেকজন প্রার্থী।
তিনি পেশায় একজন আইনজীবী এবং দেবিদ্বার সেন্ট্রাল হসপিটালের চেয়ারম্যান ও নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল আলীমের ছোট ভাই। তার মনোনয়ন ফরম কেনার মধ্য দিয়ে এই আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী দাঁড়ালো দুইজন— হাসনাত আবদুল্লাহ ও সাইফুল ইসলাম সরকার।এ নিয়ে দেবিদ্বার রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে এনসিপির এই দ্বৈত মনোনয়ন প্রতিযোগিতা।
Leave a Reply