1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কুমিল্লা-৫ আসনে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে ব্রাহ্মণপাড়ায় বিএনপির উঠান বৈঠক

  • প্রকাশিত : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৩ বার পড়া হয়েছে

 

মোঃ আমজাদ হোসেন,কুমিল্লা প্রতিনিধি:কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী হাজী মোঃ জসিম উদ্দিন জসিমের বিজয় নিশ্চিত করতে ব্রাহ্মণপাড়ায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের দক্ষিণ পাড়া এলাকায় একটি বয়লার উঠানে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এলাকার নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-৫ আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী মোঃ জসিম উদ্দিন। তিনি বলেন,
“জনগণের ভোট ও ভালোবাসায় ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। এই আসনে বিএনপির গণজোয়ার সৃষ্টি হয়েছে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোঃ কবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ূন কবির বাবুল ও আবু নাসের মুন্সী।
এছাড়াও বক্তব্য দেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সহসভাপতি শাহ আলম খোকন, সাধারণ সম্পাদক হাজী মোঃ আমির হোসেন, যুগ্ম সম্পাদক এডভোকেট মোঃ মনিরুল ইসলাম চৌধুরী এবং উপজেলা যুবদলের সভাপতি মোঃ গোলাম মোস্তফা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাহেবাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফরিদ উদ্দিন ডিলার এবং সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন যুবদলের সভাপতি ওমর ফারুক পল্ট।
৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মোশাররফ হোসেনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ উঠান বৈঠকে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর আলম, শাহ জালাল খান, ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ জাকির হোসেন সম্রাট, বিএনপি নেতা আমানত খান, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট জাকির হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাঈদুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মোঃ তাজুল ইসলাম মিন্টু, মাসুদ হায়দার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক দিদার হোসেন।
উঠান বৈঠকে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। নেতাকর্মীরা বলেন, আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তারা ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews