1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কুলাউড়ায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি প্রার্থী শওকতুল ইসলামকে শোকজ

  • প্রকাশিত : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ২০৪ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদকঃমৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো. শওকতুল ইসলাম শকু-কে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে শোকজ করা হয়েছে। গত ১৬ জানুয়ারি ২০২৬ তারিখে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির পক্ষ থেকে এই কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়।

জানা গেছে, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলাউড়া উপজেলা শাখার অফিস সেক্রেটারি আতিকুর রহমান গত ১৫ জানুয়ারি কমিটির কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয় যে:

গত ১২ জানুয়ারি এবং এর পরবর্তী সময়ে শওকতুল ইসলাম শকু ও তার সমর্থকরা কুলাউড়া উপজেলার বিভিন্ন স্থানে লিফলেট ও ফ্যামিলি কার্ডের নমুনা বিতরণ করে প্রচারণা চালিয়েছেন।

গত ১৪ জানুয়ারি ব্রাহ্মণবাজার ইউনিয়নের হিংগাজিয়া স্কুল ও মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে সশরীরে উপস্থিত হয়ে নির্বাচনী প্রচারণা চালান।

নির্বাচনী অনুসন্ধান কমিটির মতে, ভোটগ্রহণের নির্ধারিত সময়ের তিন সপ্তাহ পূর্বেই এ ধরনের প্রচারণা চালানো ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৫’ এর ৩ এবং ১৮ নম্বর বিধির সুস্পষ্ট লঙ্ঘন।

কমিটির দায়িত্বপ্রাপ্ত বিচারক (সিভিল জজ) মো. ইয়াসিন ফারুক স্বাক্ষরিত ওই নোটিশে অভিযুক্ত প্রার্থীকে আগামী ১৯ জানুয়ারি (সোমবার) বিকেল ৩টার মধ্যে কুলাউড়া সড়ক ও জনপথ বিভাগের ডাকবাংলোর অস্থায়ী কার্যালয়ে সশরীরে বা প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনের কাছে সুপারিশ করা হবে না, তা উক্ত সময়ের মধ্যে স্পষ্ট করতে বলা হয়েছে।

একইসাথে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য কুলাউড়া থানার অফিসার ইনচার্জকেও নির্দেশ প্রদান করেছে কমিটি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews