1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কুলাউড়ায় রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

কুলাউড়া (মৌলভীবাজার)প্রতিনিধিঃ মৌলভীবাজারের কুলাউড়া সদর ইউনিয়নের শংকরপুর থেকে বালিচিরি পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার কাঁচা রাস্তা পাকাকরণের দাবিতে রাস্তায় নেমে এসেছেন স্থানীয় এলাকাবাসীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা।

সোমবার (১৪ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত বালিচিরি দিঘীর পাড়ে এলাকাবাসীসহ শিশু শিক্ষার্থীরা সমবেত হন। বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে শিক্ষার্থীরা রাস্তা পাকাকরণের দাবিতে ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে।

স্থানীয় বাসিন্দা, সমাজকর্মী আব্দুল মোস্তাকিম তামিমের পরিচালনায় মানববন্ধনে একাত্মতা পোষণ করে বক্তব্য দেন সমাজসেবক হাজী ফোরকান আলী, সাবেক ইউপি সদস্য জমসেদ আলী, ইউনিয়নের বাসিন্দা, সিনিয়র সাংবাদিক ময়নুল হক পবন,জীবন রহমান মাহফুজ শাকিল, , সমাজসেবক হাফিজ রহমত আলী, হাফিজ ফরিদ আহমেদ, করিম মিয়া প্রমুখ। মানববন্ধনে স্থানীয় কয়েকটি গ্রামের প্রায় দুই শতাধিক লোক অংশ নেন।

এসময় বক্তারা বলেন, দীর্ঘদিন থেকে সংস্কারের অভাবে বালিচিরি-শংকরপুর রাস্তাটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। রাস্তার বেহাল দশার কারণে শুধু শিশুরা নয়, পুরো এলাকার মানুষই ভোগান্তির শিকার হচ্ছেন। বিশেষ করে সামান্য বৃষ্টি দিলে শিক্ষার্থীদের স্কুলে পৌঁছাতে অনেক দেরি হচ্ছে।

অসুস্থ রোগীদের হাসপাতালে নিতে ভোগান্তিতে পড়তে হয়। অতীতে আওয়ামী লীগ সরকারের আমলে ইউনিয়নের কোন জনপ্রতিনিধি এই রাস্তার উন্নয়নের জন্য কোন উদ্যোগ নেননি। একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ জানানো হলেও মিলছে না কোন প্রতিকার। তাই বাধ্য হয়ে মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছি।

এসময় শিশু শিক্ষার্থীরা “শিক্ষার পথে কাঁদা কেন, ভাঙা রাস্তা উন্নয়নের লজ্জা, জন্ম থেকে দেখি কাঁদা, পাঁকা রাস্তা কি শুধু স্বপ্ন, গর্তে নয় আমরা চলতে চাই সমতল রাস্তায়, পাকা রাস্তা সবার হয়, বালিচিরি রাস্তার ভাগ্যে শুধু কাঁদা রয়, চলা যায় না, যাওয়া যায় না, এমন রাস্তায় ভোট হয়না, স্কুলে যেতে কষ্ট হয় তাই পাকা রাস্তা চাই, শুধু নির্বাচনের আগে রাস্তা মাপা হয়, তারপর আবার ভুলে যায়, আমাদের রাস্তায় জলাবদ্ধতা নয়, নিরাপত্তা দরকার, রাস্তা ঠিক করো, স্কুলে যেতে দাও” স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে দাঁড়ালে উপস্থিত সবার নজর কাড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, সদর ইউনিয়নের শংকরপুর-বালিচিরি রাস্তাটি উপজেলা সদরের সাথে যোগাযোগের একমাত্র পথ। প্রতিদিন গুরুত্বপূর্ণ এ রাস্তাটি যোগাযোগ পথ হলেও দীর্ঘদিন ধরে তা অবহেলিত অবস্থায় পড়ে আছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তায় সৃষ্টি হয় বড় বড় গর্ত ও কাদা-পানির জলাবদ্ধতা। এতে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছে স্কুলগামী শিশুরা।

এসময় এক শিক্ষার্থী বলেন, বৃষ্টি দিলে আমরা প্রতিদিন রাস্তা দিয়ে চলাচল করার সময় পা পিছলে পড়ে যাই। কেউ আমাদের দুর্ভোগের কথাটি চিন্তা করেনা। আমরা ছোট বলে কি কেউ আমাদের কথা শুনবে না?।

স্থানীয় বাসিন্দা আব্দুল জলিল, আসুক মিয়া জানান, রাস্তার জন্য এতদিন আমরা বলেছি। এবার আমাদের শিশুদের বলতে হচ্ছে। এটা আমাদের প্রশাসনের জন্য খুবই লজ্জার। রাস্তা সংস্কার না হলে আমরা আরও কঠোর আন্দোলনে যাবো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন বলেন, রাস্তা পাকাকরণের দাবিতে এলাকাবাসীর পক্ষ থেকে একটি স্মারকলিপি পেয়েছি। উপজেলা পরিষদের মাসিক সভায় বিষয়টি গুরুত্বসহকারে আলোচনা করে উদ্বর্তন কর্তৃপক্ষের কাছে প্রস্তাবনা পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews