1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কুলাউড়ায় রিজার্ভ ফরেষ্টের কোটি টাকার গাছ বিক্রির অভিযোগ

  • প্রকাশিত : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ১৭৮ বার পড়া হয়েছে

 

কুলাউড়া প্রতিনিধি::কুলাউড়ায় ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা রিয়াজ উদ্দিন যোগদানের পর থেকে নিজকে সরকারদলীয় লোক পরিচয় দিয়ে বীরদর্পে একের পর এক দূর্নীতি চালিয়ে যাচ্ছেন। ভয়ে অনেকে মুখ না খোললেও সরকার পরিবর্তন হওয়ায় তাঁর বিরুদ্ধে স্থানীয় ভুক্তভোগীরা অনেকে বিস্তর অভিযোগ তুলেছেন।

জানা যায়, ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা রিয়াজ উদ্দিন কুলাউড়ায় প্রথমে ২০১৪ সালে বিট অফিসার হিসেবে যোগদান করেন। পরে ২০১৯ সালে কুলাউড়া থেকে বদলী হয়ে চলে যান। এর পর ২০২০ সালে পদোন্নতি পেয়ে রেঞ্জ কর্মকর্তা হিসেবে কুলাউড়ায় আবার যোগদান করেন। যোগদানের পরই তিনি সরকার দলীয় প্রভাব কাটিয়ে গত ১০ বছরে ২ দাপে কুলাউড়ায় চাকরি করে তিনি নানা দূর্নীতি কর্মকান্ডে বেপরোয়া হয়ে গাছ পাচার, ঘুষ বাণিজ্য এবং চাঁদাবাজির আকড়ায় পরিনত করেন বন বিভাগের কুলাউড়ার সরকারী অফিসকে। এছাড়াও কুলাউড়া মনছড়া বিটের সেগুন, গর্জন, চাপাতি সহ বিভিন্ন জাতের মুল্যবান কয়েক কোটি টাকার গাছ প্রায় রাতের আধারে কাভার্ড ভ্যানে করে একটি চক্রের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে পাচার হয়ে থাকে যা রেঞ্জ কর্মকর্তার হাত রয়েছে বলে জানা গেছে। অপরদিকে কুলাউড়ার ২৭টি অবৈধ করাত কল থেকে মাসোয়ারা হিসেবে কয়েক লক্ষ টাকা করে চাঁদা আদায় করেন তিনি। এসব বিষয়ে বিভিন্ন ব্যবসায়ীরা প্রতিবাদ করলে তাদেরকে মামলার হুমকি দিয়ে ঘুষ এবং চাঁদা বাজির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
সরেজমিন গিয়ে দেখা যায়, গত মে-জুন মাস থেকে রেঞ্জ কর্মকর্তা রিয়াজের নির্দেশে উপজেলার বরমচাল বিট অফিসের অদূরে রিজার্ভ ফরেষ্টের প্রায় ২হাজার আকাশ মনি গাছ অবৈধ ভাবে বিক্রি করে দিয়েছেন তিনি। যা পর্যায়ক্রমে এসব গাছ কাটা এখনো চলমান রয়েছে। এ বিষয়ে এলাকাবাসীর পক্ষ থেকে বিভাগীয় বন কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেয়া হয়েছে। স্থানীয় বন প্রহরী রতিন্দ্র নারায়ন, নাজির উদ্দিন নিজে উপস্থিত থেকে কুলাউড়া এবং সিলেটের বিভিন্ন ব্যবসায়ীর কাছে এই গাছ গুলো বিক্রি করেন। বিক্রিকৃত গাছের মুল্য প্রায় কোটি টাকা হবে।

বন প্রহরী রতিন্দ্র নারায়ান প্রতিবেদক কে জানান রেঞ্জ কর্মকর্তার নির্দেশে তারা এই গাছ গুলো গাড়ীতে লোড করে দেন। বিষয়টি জানা জানি হলে রেঞ্জার নিজের অপরাধ আড়াল করতে গিয়ে স্থানীয় ইসলাছড়া পুঞ্জির নিরীহ আদিবাসী খাসিয়াদের আসামী করে দুইটি মামলা দায়ের করেন। মামলার ভয়ে অনেক খাসিয়ারা পলাতক রয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত কুলাউড়া রেঞ্জ কর্মকর্তা রিয়াজ উদ্দিন তাঁর বিরুদ্ধে আনিত সকল অভিযোগ অস্বীকার বলেন, এটা মূলত খাসিয়া অধ্যুষিত এলাকা। আমার অফিস থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে বরমচাল বিট অফিস। সেখানে আলাদা বিট অফিসার রয়েছেন। কিছু গাছ কাটা অবস্থায় পাওয়া গেছে সেগুলো সেখানের দায়িত্বরতরা তাদের কাছে রেখেছেন। এর চেয়ে বেশি কিছু জানেন না বলে তিনি জানান।

এ বিষয়ে বিভাগীয় বন কর্মকর্তা(ডিএফও) মোঃ হুমায়ূন কবির মুঠোফোনে জানান, গাছ কাটার কিছু তথ্য আমাদের কাছে আসার পর সরেজমি গিয়ে স্থানীয় সহ কয়েকজনকে নিয়ে গাছ কাটা রোধে একটি কমিটি গঠন করে দিয়ে আসি। এর পরেও যদি এভাবে রিজাব ফরেস্টের গাছ আমাদের লোকজন বা অন্যরা লুকিয়ে কেটে বিক্রি করে তাহলে আমরা তদন্ত করে অবশ্যই অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews