1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম:
আজ লক্ষ্মীপূজা আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে: জামায়াতের আমির ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন ঘোলপাশায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ইমরান লিটনের পক্ষে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে :মোংলায় কেসিসি প্রশাসক মঞ্জু নবীগঞ্জ থানা লকাপে ছাএলীগ নেতার ভিডিও ধারণ সহযোগী গ্রেফতার চৌদ্দগ্রাম সীমান্তে ৩৮ লাখ ৮৭ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ নাটুয়ারপাড়া হাটে এসে জনৈক বৃদ্ধের মৃত্যু হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম্য ডিএমপির অভিযানে আরও ৬৮৪ গ্রেপ্তার মাদরাসায় বলাৎকার, কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার সরকারকে বিব্রত করতে অপপ্রচার চালাচ্ছেন গোলাম পরওয়ার: রিজভী ফুটপাত দখল করে দোকান বসালেই মামলা : ডিএসসিসি প্রশাসক ঝিকরগাছায় এসএসসি ১৯৯৬ ব্যাচের কমিটি গঠন তরিকুল সভাপতি, ভুট্টো সম্পাদক এনসিপির শীর্ষ পদ পেয়েছেন ছাগল চোর, নারী ও অর্থ কেলেঙ্কারির সাথে জড়িতরা:রাশেদ খান সাতক্ষীরায় মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার মগবাজারে সঙ্গীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি বিয়ের মাস না পেরুতেই ড্রাইভারের সাথে পালালেন বিএনপি নেতার স্ত্রী সেন্টমার্টিনে শিক্ষায় ধস,স্বাস্থ্যসেবায় হাহাকার আজ শামসুর রহমানের ৯৮তম জন্মদিন
শিরোনাম:
আজ লক্ষ্মীপূজা আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে: জামায়াতের আমির ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন ঘোলপাশায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ইমরান লিটনের পক্ষে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে :মোংলায় কেসিসি প্রশাসক মঞ্জু নবীগঞ্জ থানা লকাপে ছাএলীগ নেতার ভিডিও ধারণ সহযোগী গ্রেফতার চৌদ্দগ্রাম সীমান্তে ৩৮ লাখ ৮৭ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ নাটুয়ারপাড়া হাটে এসে জনৈক বৃদ্ধের মৃত্যু হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম্য ডিএমপির অভিযানে আরও ৬৮৪ গ্রেপ্তার

কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত

  • প্রকাশিত : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

কে এম শাহীন রেজা কুষ্টিয়া জেলা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীর আলাউদ্দিন নগরের তহিরন নেছা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে প্রতিবছরের ন্যয় এবারও অসহায় ও দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্পের আয়োজন করেছে আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশন ও তহিরন নেছা হাসপাতাল। রবি ও সোম (২৮ ও ২৯) তারিখ দু’দিন ধরে সকাল ৯টায় কুমারখালীর আলাউদ্দিন নগরে অবস্থিত তহিরন নেছা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে শুরু হয় এ চক্ষু চিকিৎসা ক্যাম্প। আয়োজক সূত্রে জানা গেছে, চলতি বছর প্রায় ৪ হাজার মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে, যার মধ্যে এক হাজার রোগীর ছানি অপারেশন সম্পন্ন করা হবে। গত ২১ বছর ধরে এ ধরনের সেবা কার্যক্রম পরিচালনা করছে হাসপাতালটি। এ সময়ের মধ্যে প্রায় ৫০ হাজার মানুষ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা পেয়েছেন এবং ১৫ হাজারেরও বেশি রোগীর ছানি অপারেশন সম্পন্ন হয়েছে।
২৯ তারিখ দুপুরে সরেজমিনে দেখা গেছে, হাসপাতাল চত্বরে বিভিন্ন বয়সী নারী-পুরুষের উপচে পড়া ভিড়। অনেকে এসেছেন দূর-দূরান্ত থেকে। স্বেচ্ছাসেবকেরা তাদের দিকনির্দেশনা দিচ্ছেন এবং খুলনার বিএনএসবি চক্ষু হাসপাতাল থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসক দল চিকিৎসাসেবা দিচ্ছেন। চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়া গ্রামের ফজিলা খাতুন বলেন, চোখে ছানি পড়েছে। আমরা গরিব মানুষ বাইরে অপারেশন করাতে ২৫ হাজার টাকা চেয়েছে। ফ্রি শুনে এখানে এসেছি। জিয়ারখী ইউনিয়নের কমলাপুরের বৃদ্ধা ছলেমান বলেন, কয়েক বছর আগে এখান থেকে এক চোখের অপারেশন করিয়েছিলাম। এবার মাইকে শুনে অন্য চোখের জন্য এসেছি। ফ্রি সেবা পেয়ে খুব ভালো লাগছে। স্থানীয় বাসিন্দা রিগ্যান বলেন, বাইরে ছানি অপারেশন করাতে ২০-২৫ হাজার টাকা লাগে, যা অনেকের সামর্থ্যের বাইরে। তহিরন নেছা হাসপাতালের এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশন ও তহিরন নেছা হাসপাতাল কর্তপক্ষ জানান, শিল্পপতি সমাজসেবক ও শিক্ষানুরাগী আলাউদ্দিন আহমেদের উদ্যোগে ২০০৪ সাল থেকে খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় শুরু হয় এ ক্যাম্প। স্থানীয় মানুষদের জন্য এটি এখন একটি নিয়মিত ও আস্থার জায়গা হয়ে উঠেছে। তবে ২০২৫ সাল থেকে হাসপাতালটিতে চালু হওয়া আধুনিক ভিশন সেন্টারের মাধ্যমে নিয়মিত চোখের পরীক্ষা, ছানি রোগী বাছাই ও ফলোআপ সেবা চালু রয়েছে। নির্বাচিত রোগীদের নিরাপদ পরিবহনের মাধ্যমে খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালে নিয়ে গিয়ে অপারেশন করানো হয়।
তহিরন নেছা হাসপাতালের পরিচালক ডা. মো. সাইফুল ইসলাম বলেন, আমাদের লক্ষ্য, অর্থাভাবে কেউ যেন দৃষ্টিশক্তি হারিয়ে না ফেলে। হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালের লি: এর কর্ণধর আলাউদ্দিন আহমেদের অর্থায়নে ও খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় গেল ২১ বছরে ৫০ হাজারের বেশি মানুষকে বিনামূল্যে সেবা দিয়ে যাচ্ছেন যার মধ্যে ১৫ হাজারের বেশি ছানি অপারেশন করা হয়েছে। এই দুদিনে প্রায় এক হাজারেরও বেশী ছানি অপারেশনের জন্য দুস্থ রোগীদের পেয়েছি তাদের পাঠানোর জন্য প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews