1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ক্ষমতায় এলে গণমাধ্যমে হস্তক্ষেপ থাকবে না: মিজানুর রহমান মাস্টার

  • প্রকাশিত : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১১ বার পড়া হয়েছে

 

ঠাকুরগাঁও প্রতিনিধি | হাসিনুজ্জামান মিন্টুঃ১১ দলীয় জোট সরকার গঠন করতে পারলে দেশের গণমাধ্যম পূর্ণ স্বাধীনতা ও স্বচ্ছতার সঙ্গে কাজ করার সুযোগ পাবে বলে মন্তব্য করেছেন ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ–রাণীশংকৈল) আসনের প্রার্থী মিজানুর রহমান মাস্টার। তিনি বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে কোনো ধরনের চাপ, বাধা বা নিয়ন্ত্রণ আরোপ করা হবে না।

সোমবার রাণীশংকৈল উপজেলার শান্তা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ১১ দলীয় জোটের প্রেস ও মিডিয়া সেলের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা অংশ নেন।

মিজানুর রহমান মাস্টার বলেন, গণতন্ত্র টিকিয়ে রাখতে স্বাধীন সংবাদমাধ্যম অপরিহার্য। সত্য তুলে ধরার ক্ষেত্রে কোনো রকম হস্তক্ষেপ তারা মেনে নেবেন না বলেও তিনি আশ্বস্ত করেন। একই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে বলেন, তাদের রাজনীতির মূল উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষের কল্যাণ।

তিনি আরও জানান, সরকার গঠন করতে পারলে এলাকায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন এবং একটি ২৫০ শয্যার আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে। কর্মসংস্থানের বিষয়ে তিনি বলেন, ভাতা নির্ভর নয়—বরং প্রশিক্ষণ ও বিনা খরচে চাকরির সুযোগ সৃষ্টি করাই তাদের লক্ষ্য।

এছাড়া বিদেশে জনশক্তি রপ্তানি বাড়ানো এবং স্থানীয় নদীগুলো খননের মাধ্যমে পানি প্রবাহ স্বাভাবিক রাখার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

উপজেলা জামায়াতের সেক্রেটারি রজব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিম, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা সভাপতি আমানুল্লাহ আমান, জেলা প্রেস ও মিডিয়া সেলের সভাপতি শাহজালাল জুয়েল এবং পৌর আমির আব্দুল মাতিন।

সভায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা যুব জামায়াতের সভাপতি মোকাররম হোসাইনসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews