
ইনকিয়াদ আহম্মেদ রাফিন ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে যশোরের ঝিকরগাছার গদখালী ইউনিয়ন জামায়াতের আয়োজনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকাল ৩টায় গদখালী বাজারে এই নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
গদখালী ইউনিয়ন জামায়াতের আমীর হাফেজ মাওলানা হাদিউজ্জামান এর সভাপতিত্বে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি ছিলেন যশোর-২ (চৌগাছা -ঝিকরগাছা ) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ।
প্রধান অতিথির বক্তব্যে তার বক্তব্যে বলেন আমরা নির্বাচিত হলে এটিকে ক্ষমতা নয়, বরং একটি বড় দায়িত্ব হিসেবে গ্রহণ করব। দায়িত্ব পেলে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য ন্যায়বিচার ও ইনসাফ কায়েম করা হবে।”
তিনি আরও বলেন,আল্লাহ যদি আমাদের পরিবর্তে অন্য কাউকে এই দায়িত্ব দেন, তবুও ইনশাআল্লাহ আমরা দেশ ও জনগণের স্বার্থে তাদের সর্বাত্মক সহযোগিতা করব।
গদখালী ইউনিয়ন জামায়াতের শরিফুল ইসলাম এর সঞ্চালনায় নির্বাচনী জনসভায় বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাওলানা আরশাদুল আলম, অধ্যাপক জয়নাল আবেদীন, ঝিকরগাছা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল আলীম এবং ঝিকরগাছা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোহাম্মদ নজরুল ইসলাম খান।
এ সময় নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও যুব বিভাগের সভাপতি মো : আবিদুর রহমান, গদখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সভাপতি মাওলানা নুরুল ইসলাম আজাদী, আনোয়ারুল ইসলাম, খায়রুল আলমসহ ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা তাঁদের বক্তব্যে সৎ, যোগ্য ও ইসলামী মূল্যবোধসম্পন্ন নেতৃত্ব নির্বাচনের ওপর গুরুত্বারোপ করেন এবং দেশ ও জনগণের কল্যাণে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান।
Leave a Reply