1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গোবিন্দগঞ্জ দ্রুতগামী বাসের ধাক্কায় নারী নিহত, প্রতিবাদে সড়ক অবরোধ

  • প্রকাশিত : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

 

শাহারুল হক মুন্সী,গাইবান্ধা প্রতিনিধিঃগাইবান্ধার গোবিন্দগঞ্জে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির যাত্রীবাহী বাসের ধাক্কায় মরিয়ম বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের গোবিন্দগঞ্জ পৌর এলাকার পান্থাপাড়া উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মরিয়ম বেগম (৩৫) গোবিন্দগঞ্জ পৌর এলাকার পান্থাপাড়া এলাকার আব্দুল হামিদের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মরিয়ম বেগম মহাসড়ক পারাপারের সময় ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী ‘শঠিবাড়ী এক্সপ্রেস’ বাসটি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনার পর বাসটি পালানোর চেষ্টা করলে চৌমাথা মোড়ে যানজটে আটকা পড়ে। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ বাস ও চালক শফিকুল ইসলামকে আটক করে।

আটক শফিকুল ইসলামের (৩৫) বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার হরিপুর গ্রামে। তিনি ওই গ্রামের মৃত আন্তাজ আলীর ছেলে।

এদিকে, দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী বাসটি ভাঙচুর করাসহ মহাসড়কে বিক্ষোভ ও সড়ক অবরোধ শুরু করেন। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এলাকাবাসীর অভিযোগ, পান্থাপাড়া এলাকায় প্রতিদিন শতশত শিক্ষার্থী, মসজিদের মুসল্লি ও পথচারীকে মহাসড়ক পার হতে হয়। কিন্তু দীর্ঘদিন ধরে এখানে নিয়মিত দুর্ঘটনা ঘটছে। গত সপ্তাহেই ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত ও দুইজন আহত হন। স্থানীয়দের দাবি, দ্রুত এ স্থানে একটি ফুটওভার ব্রিজ নির্মাণ করতে হবে। এতে পথচারীরা নিরাপদে পার হতে পারবেন এবং দুর্ঘটনা রোধ হবে।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় ঘাতক বাস ও চালককে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

এ বিষয়ে জানতে চাইলে ঘটনাস্থলে থাকা গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা বলেন, ‘সড়ক অবরোধ করে থাকা বিক্ষুব্ধ জনতাকে শান্ত করা হয়েছে। স্থানীয়দের দাবির প্রেক্ষিতে দুর্ঘটনাস্থলে একটি ফুটওভার ব্রিজ নির্মাণের জন্য সড়ক বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হবে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews