1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চাঁদপুরে ১২ ঘন্টায় ১০ মরদেহ উদ্ধার, জনমনে আতঙ্ক

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ৭৬ বার পড়া হয়েছে

চাঁদপুরের বিভিন্ন উপজেলায় ১২ ঘণ্টার ব্যবধানে সড়ক দুর্ঘটনা, বিদ্যুৎস্পৃষ্ট ও হত্যাকণ্ডের ঘটনায় ১০ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একদিনে এতো দুর্ঘটনা ও হত্যায় মরদেহ উদ্ধার হওয়া নিয়ে জেলাজুড়ে যেমন আতঙ্ক ছড়িয়ে পড়ছে। সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত এসব ঘটনা ঘটে।

ঘটনার শুরু জেলার ফরিদগঞ্জ উপজেলায়। বালিথুবা পশ্চিম ইউনিয়নের হাজী বাড়িতে বসবাস করতেন সুফিয়া বেগম। নিঃসন্তান সুফিয়া গত ১৫ ডিসেম্বর সন্ধ্যায় নিখোঁজ হন এ বাড়ি থেকে। পরে পরিবারের লোকজন আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজাখুজি করে নিখোঁজের সংবাদে স্থানীয়ভাবে মাইকিংও করে।

নিখোঁজের ৮দিন পর সোমবার সকালে বালিথুবা পশ্চিম ইউনিয়নের মদনেরগাঁও গ্রামের চৌধুরী বাড়ির পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম।

একইদিন দুপুরে জেলায় ঘটে লোমহর্ষক আরেক ঘটনা। চাঁদপুরের মেঘনা নদীতে মালবাহী জাহাজে ৭ জনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় গুরুত্বর আহত অবস্থায় ১ জনকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। সোমবার বেলা ১টার পর মরদেহ উদ্ধারের খবর পাওয়া যায়। পরে জাহাজে গিয়ে নৌ-পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা নিহত ও আহতদের উদ্ধার করেন। নিহতরা হলেন- মাষ্টার কিবরিয়া, ইঞ্জিন চালক সালাউদ্দিন, সুকানি আমিনুল মুন্সি, গ্রিজার সজিবুল, আজিজুল ও মাজেদুল। তারা সবাই নড়াইল জেলার বাসিন্দা।

চাঁদপুরে নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) সৈয়দ মুশফিকুর রহমান জানান, চাঁদপুর নৌ-সীমানায় আসলে ডাকাত দল জাহাজ ঢুকে অতর্কিত হামলা চালায়। এতে পৃথক স্টাফ রুমে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্নস্থানে আঘাত করে হত্যা করা হয। অথবা পারিবারিক বা ব্যবসায়িক কোন শত্রুতা থাকতে পারে। ঘটনাটি কখন এবং কোথায় ঘটেছে তা নিশ্চিত করে জানাতে পারেনি পুলিশ।

একইদিন বিকেলে জেলার শাহরাস্তি উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত হয় মেহেদী হাসান (১৪) নামের ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী। তাকে বাঁচাতে গিয়ে দুই বন্ধু নেওয়াজ (১৪) ও রবিন (১৩) আহত হয়। সূচিপাড়া উত্তর ইউনিয়নের চাঁদপুর গ্রামের মাইজের বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) লোকমান হোসেন লিটন।

এদিকে, জেলার হাজীগঞ্জে বোগদাদ বাসের ধাক্কায় সড়ক থেকে ছিটকে পড়ে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী আহমেদ জুলহাস খাঁন (২৩) নামে এক যুবকের। সোমবার রাত ৮টায় উপজেলার বাকিলা বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত জুলহাস জেলার সদর উপজেলার কুমড়ারডুগী খাঁন বাড়ির বাসিন্দা।

নিহতের বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের চিকিৎসক মাহবুব আলম জানান, দুর্ঘটনায় মারাত্মক জখম হয় জুলহাস। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়।

সবশেষ রাতে ঢাকা থেকে চাঁদপুর আসার পথে জৈনপুর পরিবহন দুর্ঘটনায় নিহত হয়েছেন আরও একজন। এখন পর্যন্ত তার নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews