1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চাঁদা দাবির অপপ্রচার: ইউএনও বরাবর সাংবাদিকের লিখিত অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

  • প্রকাশিত : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১৯২ বার পড়া হয়েছে

 

ইনকিয়াদ আহম্মেদ রাফিন ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :

ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদ্রাসার সহকারী শিক্ষক (বায়োলজি) ও সাপ্তাহিক গ্রামের সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক মাস্টার আশরাফুজ্জামান বাবু তাঁর বিরুদ্ধে আনা মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত ভাবে চাঁদা দাবির অভিযোগ কারীদের বিরুদ্ধে আইনি সহায়তা চেয়ে উপজেলা প্রশাসনের শরণাপন্ন হয়েছেন। আজ বুধবার (২৩ জুলাই ২০২৫) সকাল ১১টায় তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভুপালী সরকারের নিকট লিখিত অভিযোগ দাখিল করেন।

অভিযোগপত্রে মাস্টার আশরাফুজ্জামান বাবু উল্লেখ করেন, একজন শিক্ষক ও সমাজসেবী হিসেবে তিনি দীর্ঘদিন ধরে সমাজের নানা অনিয়ম, অপরাধ এবং দুর্বলতার বিরুদ্ধে সংবাদপত্র ও গণমাধ্যমের মাধ্যমে সচেতনতামূলক কাজ করে আসছেন। এরই ধারাবাহিকতায় সম্প্রতি গদখালি ইউনিয়নের বেনেয়ালি গ্রামে এক কিশোরীকে অপহরণের চেষ্টার ঘটনায় দায়ের হওয়া মামলার সংবাদ তুলে ধরেন। মামলায় অভিযুক্তদের মধ্যে একজনের পিতা মোঃ মিন্টু তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে ২ লক্ষ টাকা চাঁদা দাবির মিথ্যা অভিযোগ তোলেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারে লিপ্ত হন।

তিনি বলেন, “মিথ্যা অভিযোগের একটি ভিডিও ফেসবুকে প্রকাশ করেন ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, যেটি তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে পোস্ট করা হয় এবং পরবর্তীতে তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এতে আমি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি।”

মাস্টার আশরাফুজ্জামান বাবু আরও দাবি করেন, “আমি কখনোই কোনো ধরনের চাঁদা দাবি করিনি। বরং একজন দায়িত্বশীল সংবাদকর্মী হিসেবে আমি কেবল সত্য উদঘাটন ও প্রচারে সক্রিয় থেকেছি। এই অপপ্রচার একটি সুপরিকল্পিত মানহানিকর ষড়যন্ত্র।”

তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান, যারা এই ধরনের মিথ্যা অভিযোগ এবং উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়েছে তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ভবিষ্যতে যেন কেউ এ ধরনের অপচেষ্টায় লিপ্ত না হতে পারে, সেজন্য কঠোর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।

মাস্টার আশরাফুজ্জামান বাবু তাঁর আবেদনের অনুলিপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী, ইউএনও কার্যালয় ও সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরসমূহে প্রেরণ করেছেন। তিনি বলেন, “যদি অভিযুক্তরা তাদের অভিযোগের পক্ষে কোনো তথ্য-প্রমাণ দিতে না পারে, তাহলে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।”

এদিকে, ঘটনার পর থেকে শিক্ষক, সাংবাদিক ও সামাজিক সংগঠনের অনেকেই মাস্টার আশরাফুজ্জামান বাবুর পক্ষে একাত্মতা প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকেই এই অপপ্রচারের নিন্দা জানিয়ে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, মাস্টার আশরাফুজ্জামান বাবু একজন শিক্ষক ছাড়াও “সেবা” নামক একটি অরাজনৈতিক ও মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা এবং “ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাব”-এর প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবেও দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন। তার উদ্যোগে স্থানীয় পর্যায়ে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন হয়েছে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews