1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
আদালতের রায়ে মেয়র, এবার চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক শাহাদাত হোসেন রাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরা রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতার ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ লক্ষ্মীপূজা আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে: জামায়াতের আমির ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন ঘোলপাশায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ইমরান লিটনের পক্ষে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে :মোংলায় কেসিসি প্রশাসক মঞ্জু নবীগঞ্জ থানা লকাপে ছাএলীগ নেতার ভিডিও ধারণ সহযোগী গ্রেফতার চৌদ্দগ্রাম সীমান্তে ৩৮ লাখ ৮৭ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ নাটুয়ারপাড়া হাটে এসে জনৈক বৃদ্ধের মৃত্যু হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম্য ডিএমপির অভিযানে আরও ৬৮৪ গ্রেপ্তার মাদরাসায় বলাৎকার, কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার সরকারকে বিব্রত করতে অপপ্রচার চালাচ্ছেন গোলাম পরওয়ার: রিজভী ফুটপাত দখল করে দোকান বসালেই মামলা : ডিএসসিসি প্রশাসক ঝিকরগাছায় এসএসসি ১৯৯৬ ব্যাচের কমিটি গঠন তরিকুল সভাপতি, ভুট্টো সম্পাদক এনসিপির শীর্ষ পদ পেয়েছেন ছাগল চোর, নারী ও অর্থ কেলেঙ্কারির সাথে জড়িতরা:রাশেদ খান
শিরোনাম:
আদালতের রায়ে মেয়র, এবার চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক শাহাদাত হোসেন রাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরা রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতার ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ লক্ষ্মীপূজা আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে: জামায়াতের আমির ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন ঘোলপাশায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ইমরান লিটনের পক্ষে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে :মোংলায় কেসিসি প্রশাসক মঞ্জু

চাঁপাইনবাবগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে জামায়াতে ইসলামীর মানববন্ধন, জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি

  • প্রকাশিত : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

মোহাম্মদ রবিউল ইসলাম,ভোলাহাট,চাঁপাইনবাবগঞ্জ,প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জে তীব্র লোডশেডিং বন্ধ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ এবং ত্রুটিপূর্ণ ডিজিটাল/প্রিপেইড মিটার প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কর্মসূচি শেষে জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) ও পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার।  মঙ্গলবার ৪ আগস্ট সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ও সদর উপজেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মো. মোখলেশুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি আবু বক্কর, সদর উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা আব্দুল আলিম, অ্যাডভোকেট শফিক এনাতুল্লাহ, এ্যাড. নুরে আলম সিদ্দিকী আসাদ  সহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। পরে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়।স্মারকলিপিতে অভিযোগ করা হয়, সাম্প্রতিক সময়ে জেলা জুড়ে বিদ্যুৎ খাতে চরম অব্যবস্থাপনা ও ঘন ঘন লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, চলমান ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার সময়ে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় পরীক্ষার্থীদের পড়াশোনা ও প্রস্তুতি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। একই সঙ্গে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে বিদ্যুৎ বিভ্রাটের কারণে সাধারণ ও সংকটাপন্ন রোগীরা ভোগান্তির শিকার হচ্ছেন এবং অপারেশন থিয়েটার ও জরুরি বিভাগের কার্যক্রমও বিঘ্নিত হচ্ছে।
এছাড়া বালিয়াডাঙ্গা, মহারাজপুর, বারঘরিয়া, রাণীহাটি ও চর অনুপনগরসহ কৃষিপ্রধান বিভিন্ন এলাকায় দীর্ঘস্থায়ী লোডশেডিংয়ের কারণে বৈদ্যুতিক সেচ পাম্প চালানো সম্ভব হচ্ছে না। এতে জমিতে পানির সংকট দেখা দিয়ে ফসল উৎপাদন হুমকির মুখে পড়েছে বলে দাবি করা হয়। স্মারকলিপিতে আরও বলা হয়, পৌর এলাকাসহ সদর উপজেলার বিভিন্ন স্থানে পানি সরবরাহ ব্যাহত হওয়ায় বিশুদ্ধ পানির সংকট সৃষ্টি হয়েছে। পাশাপাশি অটো রাইস মিল, কোল্ড স্টোরেজ এবং ক্ষুদ্র ও কুটির শিল্পের উৎপাদন দীর্ঘ সময় বন্ধ থাকায় ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। প্রিপেইড মিটার প্রসঙ্গে স্মারকলিপিতে অভিযোগ করা হয়, এসব মিটারে প্রযুক্তিগত ত্রুটি, অস্বাভাবিক হারে টাকা কেটে নেওয়া, ভুল বিলিং এবং কোনো যৌক্তিক কারণ ছাড়াই দ্রুত ব্যালেন্স শেষ হয়ে যাওয়ার মতো নানা সমস্যা দেখা দিচ্ছে, যা গ্রাহকদের দুর্ভোগ বাড়িয়েছে। মানববন্ধনে বক্তারা অবিলম্বে ঘন ঘন লোডশেডিং বন্ধ করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং অভিযোগকৃত ত্রুটিপূর্ণ প্রিপেইড মিটার ব্যবস্থা প্রত্যাহারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews