1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম:
বৈশ্বিক জ্বালানিসংকটে চাপে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়া যুবদল নেতাকে কুপিয়ে হত্যা সৌদির কিং ফাহাদ বিমানবন্দরে হামলা, নিহত ১ শিক্ষকদের জন্য মন্ত্রীর জরুরি বার্তা যুক্তরাষ্ট্র থেকে এলো ১ লাখ ৭৫ হাজার টন গম বিষাদের সুরে নাসিরনগরে শেষ হলো শারদীয় দুর্গোৎসব, ১৪২ মণ্ডপে প্রতিমা বিসর্জন নাসিরনগরে পুকুর থেকে গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, স্বর্ণালংকার লুটের অভিযোগ গ্রাম আদালতে মামলা গ্রহণ ও নিষ্পত্তিতে কুমিল্লায় শীর্ষে চৌদ্দগ্রাম মোংলা বন্দর সফরে আসছেন প্রধানমন্ত্রী: বড় আশা শিল্পপতি ও ব্যবসায়ীদের চৌদ্দগ্রামে পৈতৃক জমিতে বাড়ি নির্মাণকালে সন্ত্রাসীদের বাধা ১০ টাকা চাঁদা দাবি ঝিকরগাছায় কালো টাকা সাদা করতে ব্যয়বহুল সুপার মার্কেট বহুতলভবন শপিংমল নির্মাণ রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে ১৫লাখ টাকার সিং মাছ নিধনের অভিযোগ রাণীনগরে উত্ত্যক্তে বাধা দেয়ায় মন্দির কমিটির সহ-সভাপতিসহ ২জনকে ছুরিকাঘাত ধুনট এলাঙ্গী ইউনিয়নের ৫টি পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান শাহাদাত হোসেন হবিগঞ্জে ১২ বছর ধরে পরিত্যক্ত ৫০ লাখ টাকার সেতু যমুনার জলে প্রতিমা বিসর্জন,বিষাদের সুরে বিদায় নিল শারদীয় দুর্গোৎসব রাস্তার পাশের পুরি-পেঁয়াজুর দোকানেও বাধ্যতামূলক হচ্ছে লাইসেন্স হত্যাচেষ্টা মামলায় দিলীপ আগারওয়ালার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন তিন কোটি টাকার মাছ ছাড়তে খরচ ৪৫ কোটি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে ফেসবুকে ছড়ানো ভিডিওটি ‘ভুয়া’: সৌদি
শিরোনাম:
বৈশ্বিক জ্বালানিসংকটে চাপে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়া যুবদল নেতাকে কুপিয়ে হত্যা সৌদির কিং ফাহাদ বিমানবন্দরে হামলা, নিহত ১ শিক্ষকদের জন্য মন্ত্রীর জরুরি বার্তা যুক্তরাষ্ট্র থেকে এলো ১ লাখ ৭৫ হাজার টন গম বিষাদের সুরে নাসিরনগরে শেষ হলো শারদীয় দুর্গোৎসব, ১৪২ মণ্ডপে প্রতিমা বিসর্জন নাসিরনগরে পুকুর থেকে গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, স্বর্ণালংকার লুটের অভিযোগ গ্রাম আদালতে মামলা গ্রহণ ও নিষ্পত্তিতে কুমিল্লায় শীর্ষে চৌদ্দগ্রাম মোংলা বন্দর সফরে আসছেন প্রধানমন্ত্রী: বড় আশা শিল্পপতি ও ব্যবসায়ীদের চৌদ্দগ্রামে পৈতৃক জমিতে বাড়ি নির্মাণকালে সন্ত্রাসীদের বাধা ১০ টাকা চাঁদা দাবি

চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়া যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাড়ি ফেরার পথে জহির ফকির (৪৫) নামের এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২১ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার চর কিশোরগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জহির পার্শ্ববর্তী আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের আব্দুর রহমানের ছেলে। তিনি আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, জহিরের বাড়ি আড়াইহাজার উপজেলায় হলেও কয়েক বছর ধরে তিনি মুন্সীগঞ্জ সদরে ভাড়া বাসায় থাকতেন। আর সোনারগাঁয়ে চর কিশোরগঞ্জ এলাকায় তার একটি ফার্মেসি রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে সোনারগাঁয়ের চর কিশোরগঞ্জ এলাকার ফার্মেসি বন্ধ করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে সড়কে ফেলে রেখে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের ভাগিনা ইসমাইল হোসেন দাবি করেন, কালাপাহাড়িয়া এলাকার মোবারক হোসেন ও তার লোকজন আমার মামাকে হত্যা করেছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আমার মামা নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন। মোবারক হোসেনও চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বলে ঘোষণা দেন। এ কারণে প্রথম থেকে মামাকে মোবারক হোসেন হুমকি দিয়ে আসছে। আজ তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হলো।

আড়াইহাজার উপজেলা যুবদলের সদস্যসচিব খোরশেদ আলম বলেন, জহির আমাদের দলের একজন ত্যাগী নেতা ছিলেন। রাতে ১৫-২০ জনের একটি গ্রুপ তাকে হত্যা করেছেন। তবে কারা এ কাজ করেছে তা এখনও নিশ্চিত না।

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক বলেন, হত্যার কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। তদন্ত শেষে বিস্তারিত বলা সম্ভব হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews