1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ছাত্রজীবনের ট্রেন ভাড়া বৃদ্ধ বয়সে পরিশোধ করলেন গোবিন্দগঞ্জের ব্যবসায়ী আতাউর রহমান

  • প্রকাশিত : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধিঃ ছাত্রজীবনে বন্ধুবান্ধবের সঙ্গে বিনা টিকিটে বহুবার ট্রেনে চড়ে সিনেমা দেখতে, বহু জায়গায় ভ্রমন করছেন ফিরি টিকেটে । ফিরতি পথও হতো একইভাবে, টিকিট ছাড়াই। সময় গড়িয়েছে, পড়াশোনা শেষে চাকরিও পেয়েছেন। তবে হৃদয়ের কোণে একটা অপরাধবোধ জমে ছিল বহুদিন চুরি করে করা সেই ট্রেন ভ্রমণের দায়।

অবশেষে সেই দায় থেকে মুক্তি পেলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরের সাবেক কাস্টম ইন্সপেক্টর ও বিশিষ্ট ব্যবসায়ী আতাউর রহমান (৬৮)। প্রায় ৩০ বছর আগের সেই ভাড়া পরিশোধ করতে সোমবার (২৫ আগস্ট) দিবাগত রাতে বগুড়া রেলষ্টেশনে গিয়ে ২হাজার টাকা দিয়ে দায়মুক্তি নেন তিনি।

বগুড়া রেলষ্টেশন মাস্টার বিষয়টি নিশ্চিত করে জানান, “আতাউর রহমান অনেক দিন ধরেই ছাত্রজীবনের সেই বিনা টিকিট ভ্রমণের ভাড়া পরিশোধ করতে চাইছিলেন। কিন্তু সুযোগ হচ্ছিল না। ওই রাতে ষ্টেশনে তার সঙ্গে দেখা হলে তিনি নিজেই বিষয়টি জানান এবং অনুরোধ করেন টিকিট কাটার ব্যবস্থা করার জন্য।
প্রথমে ঠিক বোঝা যাচ্ছিল না কত টাকা নেওয়া হবে। পরে ঊর্ধ্বতনদের সঙ্গে পরামর্শ করে সর্বোচ্চ ভাড়া ২হাজার টাকা নির্ধারণ করা হয়, যা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

সাবেক কাস্টম ইন্সপেক্টর আতাউর রহমান বলেন, “ছাত্রজীবনে বুঝতাম না, আবার টাকাও ছিল না। ট্রেনে বিনা টিকিটে বগুড়া বা গাইবান্ধায় সিনেমা দেখতে যেতাম। তবে চাকরি পাওয়ার পর থেকেই একটা অপরাধবোধ তৈরি হয়েছিল। ঠিক করেছিলাম, সুযোগ পেলে সেই ভাড়া ফেরত দেবো। আলহামদুলিল্লাহ, আজ সেটা করে ফেলেছি। সত্যি অনেক হালকা লাগছে।”

তিনি আরও বলেন, “যারা ছোটবেলায় না বুঝে বা অভাবের কারণে বিনা টিকিটে ট্রেনভ্রমণ করেছেন, তারা যদি এখন স্বচ্ছল হন, তাহলে অন্তত একবার সেই ভাড়া পরিশোধ করে আসা উচিত। এতে মনেও শান্তি আসবে, দায়িত্ববোধও তৈরি হবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews