
শফিকুল ইসলাম সোহেল, ঢাকা জেলা (উত্তর) প্রতিনিধি :
দ্বিতীয় দিনের মতো চলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ(জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা। ম্যানুয়ালি ভাবে ভোট গণনা ও প্রার্থী বেশি থাকায় ভোট গণনা শেষ হতে একটু বেশি সময় লাগছে, নির্বাচন সদস্য-সচিব অধ্যাপক ড. এ কে এম রাশেদুল আলম জানান ভোট গণনা শেষ হতে রাত দশটা বেজে যেতে পারে। ভোট গ্রহণ হয় গতকাল বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত।
অপরদিকে নির্বাচনের দায়িত্ব পালন করতে আসার সময় অধ্যাপক জান্নাতুল ফেরদৌস নামের এক শিক্ষিকা মারা গেছেন। আজ সকালে নির্বাচনি দায়িত্ব পালনের লক্ষ্যে তিনি নির্বাচন কার্যালয়ে আসেন, নির্বাচন কার্যালয়ের তৃতীয় তলায় ওঠার পর তিনি শারীরিক অসুস্থতা বোধ করেন ও সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে পড়ে যান। এ সময় বিশ্ববিদ্যালয়ের এম্বুলেন্সে করে জরুরী চিকিৎসার জন্য দ্রুত তাকে সাভার এনাম ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। ক্লিনিকের নেওয়ার পরে কর্তব্যরত ডাক্তাররা তাকে পর্যবেক্ষণ করে মৃত্যু ঘোষণা করেন।
জানা যায়, মৃত সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়(জাকসু) প্রীতিলতা হল সংসদ নির্বাচনে পোলিং অফিসারের দায়িত্ব পালন করছিলেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
Leave a Reply